কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তে ইশরাকের সাধুবাদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন ঢাকা-৬ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর মতিঝিলে মোহামেডান ক্লাব অডিটরিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি সরকারকে সাধুবাদ জানান।

ইশরাক বলেন, এই সিদ্ধান্ত বাংলাদেশের খেলোয়াড়দের সম্মান ও নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে একটি সময়োপযোগী ও সাহসী পদক্ষেপ।

তিনি বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা খেলোয়াড়দের নিরাপত্তা ও মর্যাদার বিষয়টি বিবেচনায় নিয়েই যথাযথ সিদ্ধান্ত নিয়েছে।

তিনি মনে করেন, বিসিবির পক্ষ থেকে পাঠানো চিঠিতে যে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ যৌক্তিক।

ইশরাক বলেন, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান শুধু একজন খেলোয়াড় নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধি। তার প্রতি যে কোনো ধরনের অসম্মান মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণের প্রতি অসম্মান। সেই দৃষ্টিকোণ থেকেই আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্তকে তিনি স্বাগত জানান।

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের এই আহ্বায়ক বলেন, ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কোনো আগ্রাসী বা অসম্মানজনক আচরণ করা হলে তা থেকে বিরত থাকার জন্য তিনি সব রাষ্ট্র ও সংশ্লিষ্ট ক্রীড়া সংস্থার প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি ক্রীড়াঙ্গন নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বাংলাদেশে ক্রীড়া ও যুব উন্নয়নের ভিত্তি রচিত হয়েছিল। বিএনপি ক্ষমতায় এলে ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে ক্রীড়া খাতকে আরও শক্তিশালী করা হবে।

বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ স্থাপন করা হবে জানিয়ে ইশরাক হোসেন বলেন, একই সঙ্গে সাফ গেমসকে পুনরুজ্জীবিত করে আঞ্চলিক ক্রীড়া ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১০

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১১

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১২

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৩

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৫

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৬

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৭

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

১৮

সংসদে চানাচুরের পুষ্টিগুণ জানালেন এমপি লিংকন

১৯

বেনজীরের গ্রেপ্তারে ‘মজা’ পেলেন পরীমনি

২০
X