মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৫, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন সংস্কার কমিশন সদস্যের ওপর হামলা

মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। এ হামলায় জড়িত অভিযোগেরে পরে ওইদিনই রাত ১১টার দিকে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

শনিবার (২৪ মে) রাত সাড়ে ৮টার দিকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পূর্ব বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার শাহজাহান প্রধান কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের নারায়ণপুর ইউনিয়ন শাখার সভাপতি।

আহত মেহেদী হাসান মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হামলার শিকার মেহেদী হাসান বলেন, ‘নারায়ণপুর বাজারে আমার ভগ্নিপতি মো. নাঈমের দোকানে একদল লোক চাঁদাবাজি করতে আসে। সেখানে থাকায় আমার বাবা বাধা দিলে চাঁদাবাজরা তাকে মারধর করে। খবর পেয়ে আমি ভগ্নিপতির দোকানের কাছে গেলে হামলাকারীরা আমাকে চারদিক থেকে ঘিরে ধরে। একপর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। জীবন রক্ষা করতে পাশের বেকারির দোকানে গিয়ে আশ্রয় নিলে সেই দোকানের ভেতরে গিয়েও আবার আমাকে জখম করে।’

এ ব্যাপারে জানতে চাইলে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ কালবেলাকে বলেন, ‘ঘটনা শোনামাত্রই ঘটনাস্থলে গিয়েছি। আহতের বাবা মো. হানিফ খান থানায় মামলা করেন। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১০

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১১

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১২

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৩

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৪

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৫

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৬

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৮

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X