কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১১:০৮ এএম
অনলাইন সংস্করণ

শীতকালীন অভিযানে যাচ্ছেন ৫ নারী পর্বতারোহী

বিমানবন্দরে পর্বতারোহী ৫ নারী অভিযানী। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে পর্বতারোহী ৫ নারী অভিযানী। ছবি : সংগৃহীত

এবারের শীতে হিমালয়ের দেশ নেপালে বিশেষ পর্বত অভিযানে গেলেন বাংলাদেশের ৫ নারী। নেপালের লাংটা হিমালয়ের তিনটি পর্বতের শিখরে আরোহণ করার কথা রয়েছে তাদের।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এই অভিযানে নেতৃত্ব দেবেন পর্বতারোহী নিশাত মজুমদার।

শনিবার (২১ ডিসেম্বর) এ অভিযানী দল কাঠমান্ডুর উদ্দেশে রওনা দিয়েছে। তাদের এ অভিযান কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘সুলতানাজ ড্রিম অনবাউন্ড’।

অভিযানে অংশগ্রহণকারী সদস্যরা হলেন–পর্বতারোহী ইয়াসমিন লিসা, তাহেরা সুলতানা রেখা, ট্রেকার এপি তালুকদার ও অর্পিতা দেবনাথ। অভিযানে নতুন প্রশিক্ষণার্থী ট্রেকার এপি ও অর্পিতা বেইজক্যাম্প পর্যন্ত ট্র্যাক করবেন। অন্য তিনজন নয়া কাঙ্গায় ৫ হাজার ৮৪৪ মিটার, ব্যাডেন পাওয়েলে পিক ৫ হাজার ৮৫৭ মিটার ও ইয়ালা পিকে ৫ হাজার ৫০০ মিটার আরোহণ করবেন।

সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, আয়োজনটি করতে পেরে আমরা আনন্দিত। ইউনেসকো শুরু থেকে আয়োজনের সঙ্গে আছে, শক্তি জুগিয়েছে। নতুন প্রেরণা দিয়েছে।

মফিদুল হক বলেন, সারা বিশ্বেই নারীরা নানাভাবে অধিকার বঞ্চিত। সুলতানাজ ড্রিমের পদচিহ্ন ধরে কানাডাসহ অনেক দেশেই নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এটি মুক্তিযুদ্ধ জাদুঘরের সার্বিক সাফল্য।

ইউনেসকোর ঢাকার হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাললিক এনগেইজমেন্টের নুসরাত আমিন বলেন, রোকেয়া সুলতানার স্বপ্ন কীভাবে আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, সেই প্রচেষ্টার ধারাবাহিকতায় ইউনেসকো এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছে। সুলতানার স্বপ্ন ছিল অবারিত। একটি স্বপ্ন কতটা জাগরূক থাকলে প্রজন্ম থেকে প্রজন্ম অবারিত থাকে সেটাই এখানে প্রস্ফুটিত হয়েছে। আমরা চাই, পৃথিবীর সব মেয়ের স্বপ্ন এভাবে উজ্জীবিত হোক। হিমালয়ের চূড়ায় সুলতানার স্বপ্ন আরও অনুপ্রেরণা জোগাবে।

নুসরাত আমিন বলেন, স্বপ্নের যাত্রা সবসয়মই ওপরে। এটি যখন নেমে যাবে তখন সেটি দুঃস্বপ্ন হয়ে যাবে। বাংলাদেশসহ পৃথিবীর নানা প্রান্তে সুলতানার স্বপ্ন এখনো কীভাবে ভূমিকা রাখছে সেটাই আরও বেশি মানুষের কাছে বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

মাস্টারকার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ১২০ বছর আগে সুলতানা যে স্বপ্ন দেখেছিলেন সেটি ভাবা যায় না। আমরা এই কর্মসূচিতে যুক্ত হতে পেরে আনন্দিত। প্রতিটি নারীরে এমন উদ্যোগে উৎসাহিত হন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাট্য ব্যক্তিত্ব ত্রপা মজুমদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X