কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
অনলাইন সংস্করণ

র‌্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ সম্পাদক তাবারুল 

আলাউদ্দিন আরিফ ও তাবারুল হক। ছবি : সংগৃহীত
আলাউদ্দিন আরিফ ও তাবারুল হক। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ সভাপতি ও সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় সাধারণ সভা শেষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ভোটগ্রহণ করে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন।

র‌্যাকের কার্যনির্বাহী কমিটিতে সহসভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভির সিনিয়র রিপোর্টার আলী তালুকদার, কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টাট রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানব জমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল হাসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১০

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১১

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১২

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৩

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৪

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১৫

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৬

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৭

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৮

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৯

মমতাজের জামিন বহাল

২০
X