কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:০৬ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ১০:১৬ এএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করে সোমালিল্যান্ডে পাঠানোর পরিকল্পনা করছে ইসরায়েল। সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি বলেছেন, এ বিষয়ে তাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। তিনি এ পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিকি বলেন, ফিলিস্তিনিদের স্থানান্তর ও সোমালিল্যান্ডে পাঠানোর বিষয়ে ইসরায়েলের একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, এটি মানবাধিকার লঙ্ঘন। একইসঙ্গে আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই সোমালিয়ার কর্মকর্তারা আশঙ্কা করে আসছেন, ইসরায়েল গাজা থেকে ফিলিস্তিনিদের জোর করে সোমালিল্যান্ডে সরাতে পারে। যদিও এ বিষয়ে ইসরায়েল ও স্বশাসিত অঞ্চল সোমালিল্যান্ড উভয়ই অভিযোগ অস্বীকার করেছে।

সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করলেও এখনো জাতিসংঘের স্বীকৃতি পায়নি। তবে গত বছরের ডিসেম্বরে ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়, যা নিয়ে সোমালিয়ার তীব্র আপত্তি রয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার বলেছেন, ফিলিস্তিনিদের জোর করে সোমালিল্যান্ডে স্থানান্তর করার বিষয়টি ইসরায়েলের কোনো চুক্তির অংশ নয়। তবে সোমালিল্যান্ডের সঙ্গে ইসরায়েলের চুক্তিতে কী কী বিষয়ে সমঝোতা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এর আগে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ আল-জাজিরাকে জানান, সোমালিল্যান্ড ইসরায়েলের তিনটি শর্তে সম্মত হয়েছে—ফিলিস্তিনিদের পুনর্বাসন, এডেন উপসাগরের উপকূলে সামরিক ঘাঁটি স্থাপন এবং আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা।

সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আহমেদ মোয়ালিম ফিকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সোমালিল্যান্ডের কূটনৈতিক স্বীকৃতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।

ফিকি আরও অভিযোগ করেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশকে বিভক্ত করার নীতি অনুসরণ করছে এবং সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া সেই বৃহত্তর কৌশলেরই অংশ।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১০

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১১

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১২

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৩

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৪

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৫

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৬

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৭

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৮

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১৯

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

২০
X