কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ এএম
অনলাইন সংস্করণ

মোজাম্বিকে দূতাবাস করার দাবি বাংলাদেশি কমিউনিটির

জাতীয় প্রেস ক্লাবে মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সংবাদ সম্মেলন। ছবি : কালবেলা

দক্ষিণপূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে বাংলাদেশিদের জন্য জরুরিভাবে একটি দূতাবাসের ব্যবস্থা গ্রহণসহ চার দফা দাবি জানিয়েছেন মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মো. আব্দুল মতিন বলেন, আমরা প্রায় দশ হাজারের মতো বাংলাদেশি পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে প্রায় ৩৩ বছর যাবৎ বসবাস ও ব্যবসা বাণিজ্য করে আসতেছি। তিলে তিলে গড়ে তোলা আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি ও ব্যবসা বাণিজ্য চলতি বছরের সেপ্টেম্বরের ১০ তারিখে মোজাম্বিকে জাতীয় নির্বাচনের ফলাফল কেন্দ্র করে সরকারি দল ও বিরোধীদলের রেষারেষির কারণে আমদের ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাঠ গোডাউন ভাঙচুর ও লুটপাটের মাধ্যমে ৯০ শতাংশ ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যায়। বর্তমানে আমাদের বাংলাদেশিদের ঘরবাড়িও নিরাপদ নয়।

এমতাবস্থায় বাংলাদেশ সরকারের নিকট আমাদের দাবিগুলো হলো-

১. জরুরিভাবে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে আমাদের বর্তমানে যা আছে তার নিরাপত্তার ব্যবস্থা করা হোক।

২. মোজাম্বিকে জরুরিভাবে বাংলাদেশিদের জন্য একটি দূতাবাসের ব্যবস্থা করা হোক।

৩. লুটপাটের কারণে যারা একেবারে নিঃস্ব হয়ে গেছে তাদেরকে বাংলাদেশ সরকারের মাধ্যমে মোজাম্বিক সরকার হইতে নিরাপত্তা ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

৪. যেসব বাংলাদেশি স্থায়ীভাবে নিজস্ব ঘরবাড়ি, দোকানপাট, গোডাউন আছে তাদের নিরাপত্তার জন্য মোজাম্বিক সরকারে সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন রইল।

সংবাদ সম্মেলনে মোজাম্বিক প্রবাসী বাংলাদেশ কমিউনিটির সহসভাপতি মাওলানা সামছুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১০

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১২

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৩

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৪

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৫

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৬

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৭

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৮

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৯

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

২০
X