কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ

আজ খতমে নবুয়াতের মহাসম্মেলন, প্রধান অতিথি মসজিদুল আকসার ইমাম

মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। ছবি : সংগৃহীত
মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন আজ। জুমার নামাজের পরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এটি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুয়তের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন।

মহাসচিব বলেন, মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশ বরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন।

এই সম্মেলনে দেশের আপামর তৌহিদি জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ইমানি দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী গত ২৯ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। তার ১০ দিন থাকার কথা রয়েছে। এরপর থেকে তিনি দেশের বিভিন্ন বিভাগীয় এবং জেলা সদরে ইসলামি সম্মেলনে অংশগ্রহণ করছেন। আগামী ৮ জানুয়ারি তার ফিলিস্তিনের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X