কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

খতমে নবুওয়তের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

খতমে নবুওয়তের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।

রাজধানীর জুরাইনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ-এর অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির পরামর্শ সভায় তিনি এ আহ্বান জানান। এ ছাড়া তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুওয়াত।

শনিবার (২৫ অক্টোবর) অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাজিদুর রহমান বলেন বলেন, খতমে নবুওয়তের বিশ্বাস প্রতিটি মুসলমানের ধর্মবিশ্বাসের মূল ভিত্তি। এতে কোনো মুসলমানের দ্বিমত নেই। এই বিশ্বাসের বিরোধিতাকারী কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবিতে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহা সম্মেলন। এই সম্মেলন সফল করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব।

মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় আগামী ৫ নভেম্বর সাংবাদিক সম্মেলন, ৭ নভেম্বর দেশব্যাপী ঝটিকা মিছিল এবং ১১ নভেম্বর বাদ জোহর বাইতুল মোকাররমের উত্তর গেটে গণমিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর। তিনি বলেন, খতমে নবুওয়তের আকিদা মুসলিম উম্মাহর ঈমানের মূলভিত্তি। এ বিষয়ে ঐক্য ও সচেতনতা সৃষ্টির জন্য আগামী ১৫ নভেম্বর আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে আলেম সমাজকে আরও সোচ্চার হতে হবে। তিনি দলমত নির্বিশেষে সকল মুসলমানকে মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গৃহীত সকল কর্মসূচি স্বতঃস্ফূর্ত বাস্তবায়নের আহ্বান জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মুফতি মাহফুজুল হক, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদ বাংলাদেশ এর সদস্য সচিব মাওলানা মহিউদ্দীন রাব্বানী, মহা সম্মেলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মুফতি মোহাম্মদ আলী, মুফতি ইমাদুদ্দীন, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, সম্মিলিত পরিষদের সমন্বয়ক মুফতি শুয়াইব ইবরাহীম, মুফতি সাঈদ নূর, মাওলানা আবুল কাসেম আশরাফী, মুফতি নুর হুসাইন নুরানী, মুফতি উবায়দুল্লাহ কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা এনামুল হক মুসা ও মাওলানা ফয়েজ আহমদসহ বাস্তবায়ন কমিটির দায়িত্বশীলগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

১০

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

১১

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

১২

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

১৩

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

১৪

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

১৫

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১৬

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১৭

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১৮

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৯

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

২০
X