কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিকে নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে খতমে নবুওয়তের বিক্ষোভ

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে সমাবেশ করেছে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : কালবেলা
রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে সমাবেশ করেছে খতমে নবুওয়ত বাংলাদেশ। ছবি : কালবেলা

কোরআন অবমাননা ও নাচ-গানের শিক্ষক নিয়োগ বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ।

শুক্রবার (১০ অক্টোবর) বাদ জুমা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বৃহত্তর মিরপুর জোনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক কোরআন অবমাননার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান। সমাবেশের সভাপতিত্ব করেন মুফতী মাহমুদুল হাসান আশরাফী এবং প্রধান অতিথি ছিলেন মুফতি আবুল কালাম কাসেমী।

মুফতি ইব্রাহীম খলিল কাউসারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুফতি হোসাইন আহমদ কাসেমী, কেন্দ্রীয় নেতা ইয়ামিন হোসাইন আজমী, হিফজুর রহমান, নজরুল ইসলাম, মুফতি আব্দুল্লাহ নাটোরী, মুফতি মোস্তফা আশরাফী, মুফতি ফয়জুল্লাহ, মুফতি আব্দুল হামিদ গওহারী, মুফতি নূরুল করিম ইউনুসী, মুফতি আহসান হাবীব ও মুফতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিরপুরের সাতটি থানা থেকে পৃথক পৃথক মিছিল এসে মূল সমাবেশে যোগ দেয়। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিরপুর-১০ নম্বর গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে মিরপুর-২ নম্বর পর্যন্ত রাজপথ প্রদক্ষিণের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের পরিচয় বহনকারী দেশ। এখানে আল্লাহ, রাসূল (সা.) ও কোরআন-সুন্নাহ সম্পর্কে অবমাননা বা কটাক্ষের কোনো স্থান নেই। যারা এ ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ শাস্তির বিধান করতে হবে। তারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে আরও বলেন, দোষী অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে নাচ-গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অবিলম্বে ধর্মীয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।

তারা আরও বলেন, এ ধরনের সিদ্ধান্ত দেশের ইসলামপ্রেমী তৌহিদি জনতার ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তারা ধর্মীয় শিক্ষার মর্যাদা রক্ষা ও ইসলামি চেতনায় প্রজন্ম গড়ার লক্ষ্যে সরকারের নীতিতে অবিলম্বে সংশোধন আনার দাবি জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X