কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:২০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম

১০ দিনের সফরে বাংলাদেশে মসজিদুল আকসার ইমাম
মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী। ছবি : কালবেলা

বাংলাদেশে ১০ দিনের সফরে এসেছেন মুসলিম সম্প্রদায়ের প্রথম কিবলা ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম শায়েখ আলী ওমর ইয়াকুব আব্বাসী।

শুক্রবার (০৩ জানুয়ারি) তিনি ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে একটি ইসলামি সম্মেলনে বক্তব্য দেবেন।

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লন্ডনপ্রবাসী সিলেটের ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খানের আমন্ত্রণে গত ২৯ ডিসেম্বর ঢাকায় আসেন মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী। ১০ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় ওয়াজ মাহফিল ও ইসলামি সম্মেলনে অংশ নেবেন।

এর আগে বুধবার (০১ জানুয়ারি) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর, কুমিল্লার দেবীদ্বার, চট্টগ্রামের কক্সবাজার ও হাটহাজারী মাদ্রাসার মাহফিলে অংশ নিয়েছেন শায়েখ আলী ওমর। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) তিনি ফেনীর সোনাগাজীতে আল-হাসনাইন একাডেমির মাহফিলে করেন।

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার মসজিদুল আকসার ইমাম বনানীর টিঅ্যান্ডটি মসজিদে জুমার নামাজ পড়বেন। নামাজের পর সেখানে তিনি বক্তব্য দিতে পারেন। বিকেলে ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুয়ত বাংলাদেশ’ নামের একটি সংগঠনের ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, মসজিদুল আকসার ইমাম ইয়াকুব আব্বাসী ঢাকার বনানী, মোহাম্মদপুরের বসিলা, সিলেটের সুনামগঞ্জ ও গোলাপগঞ্জে বিভিন্ন মাহফিলে অংশ নেবেন। এর মধ্যে মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেটের কাজীর বাজার মাদ্রাসা ও গোলাপগঞ্জ দারুল উলুম মাদ্রাসায় মাহফিলে অংশ নেবেন।

আগামী বুধবার (৮ জানুয়ারি) তিনি ফিলিস্তিনের উদ্দেশে রওনা দেবেন বলে জানিয়েছেন লন্ডনপ্রবাসী ব্যবসায়ী মাওলানা ফরিদ আহমদ খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

গোসল করতে পুকুরে নেমে প্রাণ গেল ২ বোনের

ব্রাজিল-আর্জেন্টিনা নয়, ইব্রাহিমোভিচের মতে বিশ্বকাপ জিততে পারে যে দল

বাংলাদেশে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম ‘একশো’ -এর যাত্রা শুরু

১০

বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত

১১

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

১২

নজরুলের গানে মুখর বারহাট্টা, ‘কাণ্ডারী হুঁশিয়ার’ শতবর্ষে দিনব্যাপী কর্মশালা

১৩

শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ

১৪

লিবিয়া উপকূলে ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

১৫

ফরিদপুরে জিয়াউর রহমানের খনন করা খালে বাঁধ, বিপাকে কয়েক হাজার কৃষক

১৬

বাবা দিবসের বিশেষ নাটক ‘বাবার ডায়েরি’

১৭

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কী কী করা যাবে, জানাল দূতাবাস

১৮

বিয়ের ৬ মাস পার না হতেই লাশ হয়ে ফিরলেন কাজল রেখা

১৯

ডিজিটাল রূপান্তরের নতুন বাস্তবতা নিয়ে ‘১২তম ডিজিটাল সামিট’ অনুষ্ঠিত

২০
X