কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লোগো। ছবি : সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির লোগো। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রকে সামনে রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি শুরু আজ। সোমবার (০৬ জানুয়ারি) থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা।

জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া জানিয়েছেন, আজ ৬ জানুয়ারি থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে। ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে।

এর আগে শনিবার (০৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, নাগরিক কমিটির সহমুখপাত্র সালেহউদ্দিন সিফাত প্রমুখ।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা গত ৩১ ডিসেম্বরের ঘোষণাপত্র প্রকাশ করা থেকে বিরত থেকেছি। কিন্তু এখনো এ বিষয়ে সরকারের কোনো কার্যক্রম আমরা দেখছি না। আমরা আশা করছি, আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে। জুলাই অভ্যুত্থানে যেমন সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল, একইভাবে প্রত্যাশা করি এ ঘোষণাপত্রে প্রত্যেক শ্রেণির আকাঙ্ক্ষার প্রতিফলন থাকবে। অন্তর্বর্তী সরকারও নিজেই বলেছে তারা জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশ করবে।

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। দৃষ্টিভঙ্গিগত কিছু পার্থক্য রয়েছে। সেগুলো আমরা সমাধান করতে পেরেছি। আমরা অপেক্ষা করেছিলাম সব পক্ষ যেন অংশগ্রহণের সুযোগ পায়। সবাই যেন তাদের ভাষা প্রকাশ করতে পারেন। ৫ আগস্ট যেভাবে মানুষ রাস্তায় নেমে এসেছিল, তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে। তাদের ন্যায্য যে অধিকার রয়েছে, যারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন তাদের ভাষা যেন ঘোষণাপত্রে থাকে, সেটি নিশ্চিতে আমরা সবার সঙ্গে কথা বলেছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X