কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

পিএসসিতে নাশকতা ঘটাতে গিয়ে যুবক আটক

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে নাশকতা করার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (৬ জানুয়ারি) অনুমানিক দুপুর ১টার দিকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের আন্ডার গ্রাউন্ডের গ্যারেজের ভেতরে একজন বহিরাগত প্রবেশ করে প্লাস্টিকের কাভার দ্বারা আটকানো বিদ্যুতের মোটা তার প্লাস দিয়ে কাটার চেষ্টা করে। এ সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনার নিরাপত্তা কর্মী আরিফুর রহমানের দৃষ্টিগোচর হয়। পরে তিনি চোর চোর বলে চিৎকার করলে প্রতিষ্ঠানের অন্যান্য ব্যক্তি গিয়ে তাকে আটক করে। আশঙ্কা করা হচ্ছে অজ্ঞাত এই ব্যক্তি সচিবালয় ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের মতো নাশকতা ঘটানোর উদ্দেশে আন্ডারগ্রাউন্ডে প্রবেশ করেছে, কারণ সে বিদ্যুৎ প্রবাহিত তার কাটতেছিল অর্থাৎ যা বিনষ্ট করে অগ্নিকাণ্ড ঘটানো সম্ভব।

এতে বলা হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে সংরক্ষিত গুরুত্বপূর্ণ তথ্যসহ চলমান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী এবং নিয়োগপ্রাপ্ত পরীক্ষার্থীদের ডাটা বিনষ্ট করার প্রয়াসে এ ঘটনা ঘটানোর চেষ্টা চালিয়েছে বলে প্রতীয়মান হয়। কারণ এখানের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নষ্ট করা গেলে অনেক নিয়োগপ্রাপ্ত/পদোন্নতিপ্রাপ্ত প্রার্থীদের বিষয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটককৃত যুবকের নাম মো. আল আমিন (৩৯)। সে ঢাকা জেলার কাফরুল থানার ইব্রাহিমপুরে থাকে। পরে পিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তারা শেরে বাংলা নগর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে পুলিশ হেফাজতে নিয়ে যায়। ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুসারে শেরে বাংলা নগর থানায় তার বিরুদ্ধে একটি এজাহার দায়ের করা হয়। মামলা নম্বর ৪, আইনের নাম ও ধারা : ৩৮০/৫১১,The Penal Code 1860।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম পিএসসিতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ, আনসার, নিরাপত্তাকর্মীসহ সকল কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১০

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১১

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১২

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৩

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৪

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৫

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৬

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

১৭

‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৮

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

১৯

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

২০
X