কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জিডি নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব প্রতারণা, গ্রেপ্তার ১

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জিডির তথ্য নিয়ে পুলিশ পরিচয়ে অভিনব উপায়ে প্রতারণারর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া এক পেশাদার প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেপ্তারকৃতের নাম- মো. ফারুক হোসেন (৪৬)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।

বুধবার (১৫ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকাল ০৫:০০ ঘটিকায় রাজধানীর মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে সিটিটিসির ই-ফ্রড টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ফারুক থানায় রুজুকৃত নিখোঁজ জিডির তথ্য বিভিন্ন মাধ্যমে সংগ্রহ করতো। এরপর সে জিডি করা ব্যক্তি সম্পর্কে খোঁজ নিয়ে তার সাথে থানার অফিসার ইনচার্জ অথবা তদন্তকারী কর্মকর্তা সেজে যোগাযোগ করতো। থানায় জিডি করা ভুক্তভোগীরা ফোন পেয়ে সরল বিশ্বাসে তাকে থানার কর্মকর্তা মনে করত। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ফারুক নিরীহ সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতো।

সূত্রটি জানায়, শুধু তাই নয়, ফারুক কখনো কখনো নিজেকে অপহরণকারী পরিচয় দিয়ে নিখোঁজ ব্যক্তির নামে জিডি করা তার পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকে মুক্তিপণ আদায় করতো। এভাবে সাধারণ মানুষকে তার প্রতারণার ফাঁদে ফেলে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতো।

সিটিটিসি সূত্রে আরো জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে প্রতারক ফারুক সম্পর্কে জানতে পারে সিটিটিসি টিম। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রতারক ফারুকের অবস্থান শনাক্ত করে সিটিটিসির ই-ফ্রড টিম। এরপর আজ বুধবার বিকেলে রাজধানীর মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে প্রতারণার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়। গ্রেপ্তার ফারুকের বিরুদ্ধে রাজপাড়া থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সূত্রটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১০

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১১

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১২

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৩

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৪

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৫

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৬

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৭

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৮

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৯

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

২০
X