কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১১:০৪ পিএম
আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০১:৪১ এএম
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা হলে কঠোরভাবে দমন করা হবে : আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ছবি : সংগৃহীত

যারাই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোরভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বুধবার (১৬ আগস্ট) বিকেলে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে ‘বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত’ এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

জঙ্গিরা আগামী নির্বাচনকে সামনে রেখে ফের দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কিনা—এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘আমাদের যেসব সংস্থা জঙ্গিদের নিয়ে কাজ করে, তারা সক্রিয় আছে। যখনই জঙ্গিরা সংঘটিত হওয়ার চেষ্টা করেছে, আমরা তাদের নিষ্ক্রিয় করতে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হয়েছি। এবারও এমনটা হয়েছে। যত দুর্গম অঞ্চলেই তারা সংঘটিত হোক, সেই তথ্য পেয়ে আমরা তাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করছি।’

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু পরবর্তী নানা ধরনের কর্মসূচি নিয়ে পুলিশপ্রধান বলেন, ‘আপনারা দেখেছেন সেদিন রাতে যেই অবস্থা হয়েছিল, তারা প্রথম বলেছিল একটা জানাজা করবে। একটা জানাজা করার জন্য সময়ও দেওয়া হয়। কিন্তু তারা সেই জানাজা করেনি। পরবর্তীকালে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে। যারাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

আইজিপি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির বিষয়ে আমাদের কোনো কথা নেই। আমাদের কথা হচ্ছে, যখনই নাশকতা হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করা হবে—সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধুর স্মৃতি মুছে ফেলতে চেয়েছিল। তাদের সময়ে মুক্তিযোদ্ধারাও পরিচয় দিতে পারতেন না।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন মুক্তিযুদ্ধের সময়কালীন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার বীরবিক্রম মাহবুব উদ্দিন আহমেদ।

বঙ্গবন্ধুকে নিয়ে কুইজ, রচনা ও উপস্থিত বক্তব্যে অংশগ্রহণ করে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় আরও বক্তব্য দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে তাঁর বাড়িতে নিহত এসবির এএসআই সিদ্দিকুর রহমানের ছেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X