কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

‘সাংবাদিকদের ছুটি ২ দিন, ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত’

আকবর হোসেন মজুমদার। ছবি : সংগৃহীত
আকবর হোসেন মজুমদার। ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন মজুমদার বলেছেন, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত। একই সঙ্গে সপ্তাহে তাদের দুই দিন ছুটি দিতে হবে।

সোমবার (২০ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা জানান তিনি।

স্ট্যাটাসে আকবর হোসেন মজুমদার লিখেছেন, বাংলাদেশে প্রতিটি গণমাধ্যমের জন্য সাংবাদিক নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম বেতন নির্ধারণ করা জরুরি। কমপক্ষে বেতন ৫০ হাজার টাকা হওয়া উচিত। সর্বোচ্চ বেতন যতই হোক সমস্যা নেই। সেটা নির্ধারিত হবে বাজারের ওপর। যে গণমাধ্যম ন্যূনতম বেতন দিতে পারবে না সেটা বন্ধ হয়ে যাক। ১০-১৫ হাজার বেতন দিয়ে কিংবা সময়মতো বেতন না দিয়ে একটা গণমাধ্যমে ৫০ জন সাংবাদিক পোষার দরকার নেই। ১৫ জন কাজ করুক, ভালো বেতন পাক, সময়মতো বেতন পাক।

দেশের মূল্যস্ফীতি অনুযায়ী প্রতি বছর বেতন বাড়াতে হবে। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির ব্যবস্থা থাকতে হবে। সপ্তাহে দুই দিন ছুটি অনিবার্য। যেসব মালিক এসব শর্ত মানতে পারবে তারা গণমাধ্যম চালাতে পারবে। অন্যথায় বন্ধ হয়ে যাক। গণমাধ্যমগুলো এসব বিষয় ঠিকমতো মানছে কি না সেটা প্রতি বছর সরকার অডিট করতে পারে। তারপর সেই রিপোর্ট প্রকাশ করতে পারে। সাংবাদিকদের ঠিকমতো বেতন দিতে পারে- এরকম দশটা টিভি আর দশটা পত্রিকা হলেই হবে। বেতন দিতে পারে না এমন ১০০ গণমাধ্যমের দরকার কী?

আপনার যদি বাজেটে না কুলায় তাহলে ২০ পাতার পত্রিকা বের করতে হবে কেন? সাংবাদিকদের ভালোমতো বেতন দিয়ে দুই পাতার পত্রিকা বের করেন। যেনতেন ৩০টা নিউজ দেওয়ার চেয়ে ভালোমতো পাঁচটা ইনভেস্টিগেটিভ/অ্যানালিসিস থাকুক। এতে কোয়ালিটি বাড়বে এবং গণমাধ্যমের ‘বদনাম’ দূর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X