কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:১৪ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

মেয়াদ বাড়ল ৬ সংস্কার কমিশনের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জুলাই বিপ্লবের পর রাষ্ট্রের বিভিন্নখাতে সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে গঠিত ৬টি কমিশনের মেয়াদ ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

৬টি কমিশন হলো- জনপ্রশাসন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন ও বিচার বিভাগ সংস্কার কমিশন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। এ জন্য গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ৬টি কমিশন গঠনের ঘোষণা দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর ৬ অক্টোবর সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। ৩ অক্টোবর অন্য ৫টি সংস্কার কমিশন গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

সবগুলো কমিশনকে প্রতিবেদন দাখিলের জন্য ৯০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই হিসেবে সংবিধান সংস্কার কমিশন ছাড়া সবগুলো কমিশনের মেয়াদ ২ জানুয়ারি শেষ হয়। সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ শেষ হয় ৪ জানুয়ারি। এরপর ২ জানুয়ারি দেওয়া প্রজ্ঞাপনে বিচার বিভাগ সংস্কার কমিশনের মেয়াদ ৩১ জানুয়ারি এবং বাকি পাঁচ কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

প্রথম দফায় ছয় কমিশন গঠনের পর গত ৪ নভেম্বর সেগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সেখানে কমিশনগুলোর কাজের অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।

এই ছয় কমিশন ওয়েবসাইট খুলে মতামত সংগ্রহ, অংশীজনদের সঙ্গে সংলাপ, মতবিনিময়, জরিপ ও লিখিতভাবে মতামত সংগ্রহ করে। সুপারিশমালা প্রস্তুতে এসব প্রস্তাব ও মতামত বিবেচনায় নেওয়ার কথা জানিয়েছেন কমিশনের সদস্যরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইরানের পক্ষে যুদ্ধে না জড়ানোয় এরদোয়ানের প্রশংসা করলেন ট্রাম্প

লাইনআপে বদল, দেড় বছর পর মঞ্চে আসছে অর্থহীন

তৈরি পোশাক খাতের দক্ষতা উন্নয়নে ইপিবির সঙ্গে ৩ প্রতিষ্ঠানের চুক্তি

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি সদস্য আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

১০

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

১১

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

১২

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

১৩

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১৪

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১৫

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১৬

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৭

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৮

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৯

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

২০
X