কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৩, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টারে ঘোরা যাবে ঢাকা

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অল্প ভাড়ায় এক স্থান থেকে অন্য স্থানে যেতে প্রবাসীদের জন্য চালু হয়েছে প্রবাসীর হেলিকপ্টার। এতে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় ঘোরা যাবে পুরো ঢাকা শহর।

গত সোমবার (১২ জুন) রাজধানীর পূর্বাচল এলাকার কালব রিসোর্টে প্রবাসীর হেলিকপ্টার উদ্বোধন করেন প্রবাসী সিআইপিদের আন্তর্জাতিক সংগঠন ‘এনআরবি সিআইপি’ সাধারণ সম্পাদক ইয়াসিন চৌধুরী।

ইয়াসিন বলেন, সব জায়গায় বিমানবন্দর না থাকায় এবং সড়কপথে যাতায়াতে বেশি সময় লাগায় অনেক প্রবাসীরা দ্রুত স্বজনদের কাছে ছুটে যেতে পারেন না। সেই সঙ্গে এতদিন হেলিকপ্টারও সহজলভ্য ছিল না। সেই জায়গা থেকে এগিয়ে এসেছে প্রবাসীর হেলিকপ্টার। এমন উদ্যোগ প্রবাসীদের সমস্যা কিছুটা লাঘব করবে।

তিনি আরও বলেন, অল্প ভাড়ায় এবং সহজে হেলিকপ্টার পাওয়া গেলে অনেক প্রবাসীই সুবিধাটি গ্রহণ করবেন। তারা পরিবার-পরিজন নিয়েও ঘুরতে পারবেন।

প্রবাসীর হেলিকপ্টারের ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান বলেন, অনেকেরই হেলিকপ্টারে চড়ার স্বপ্ন থাকে কিন্তু ব্যয়বহুল হওয়ায় সে সুযোগ হয়ে ওঠে না। তাদের জন্য অল্প ভাড়ায় প্রবাসীর হেলিকপ্টার চালু করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসীরা চাইলেই মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টারে চড়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন। আর পদ্মা সেতু ও ফরিদপুরের ভাঙ্গা গোলচত্বরও ঘুরে দেখারও সুযোগ রয়েছে। এজন্য তাদের ভাড়া গুনতে হবে মাত্র সাড়ে ১৬ হাজার টাকা।

বাইজিদ আল হাসান বলেন, চলতি মাসের শেষ দিকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনেও ফ্লাইট চালু করবে প্রবাসীর হেলিকপ্টার। সব মিলে জীবনকে সহজ ও স্বতঃস্ফূর্ত করার লক্ষ্যেই আমাদের যাত্রা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১০

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৩

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৪

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৫

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৬

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৮

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৯

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

২০
X