কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৯ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এলপি গ্যাসের দাম বেড়েছে

এলপি গ্যাসের বর্তমান দাম
নতুন মূল্য রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। ছবি : কালবেলা

জ্বালানি তেলের পর এবার এলপি গ্যাসের দাম বেড়েছে। ১২ কেজি এলপিজির দাম ১৯ টাকা বাড়িয়ে ১৪৭৮ টাকা করা হয়েছে। একইসঙ্গে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাস লিটারে ৮৯ পয়সা বাড়িয়ে ৬৭.৭৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (২ জানুয়ারি) নতুন এ দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ মূল্য আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মো. মিজানুর রহমান, মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, আন্তর্জাতিক দর বেড়ে যাওয়ায় পাশাপাশি ডলারের দর বেড়ে যাওয়ায় বেড়েছে এলপি গ্যাসের দর। আমদানি পর্যায়ে টন প্রতি গড়ে ১০ ডলার দাম বেড়েছে গেছে। অন্যদিকে ১ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি ১ টাকা করে বাড়িয়ে দিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

জানুয়ারি মাসে দুই দফায় এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। প্রথমে ২ জানুয়ারি পরে ভ্যাট বৃদ্ধি পাওয়ায় আবার দাম বাড়িয়ে ১৪৫৯ টাকা নির্ধারণ করা হয়। জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম কমলেও ডলারের দর বেড়ে যাওয়ায় প্রথমে দর অপরিবর্তিত রেখেছিল বিইআরসি। ডিসেম্বরের তুলনায় প্রোপেন ও বিউটেন টন প্রতি গড়ে দাম কমেছিল ১৩.৩৩ ডলার। সে হিসেবে দাম কমে আসার কথা ছিল।

আমদানি নির্ভর এলপিজিতে ২০২১ সালের ১২ এপ্রিলে প্রথম দর ঘোষণা হয়। ওই আদেশে বলা হয় সৌদির দর ওঠানামা করলে ভিত্তিমূল্য ওেঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে। ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

তবে অভিযোগ রয়েছে কখনই বিইআরসি নির্ধারিত দরে বাজারে এলপি গ্যাস পাওয়া যায় না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১০

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১১

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১২

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১৩

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৪

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৫

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৬

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৭

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৮

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৯

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

২০
X