শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

সরকারি কর্মকর্তাদের কড়া সতর্কতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সরকারি কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্য হালনাগাদ না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে। এ অসদাচরণের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে জানিয়েছে সরকার।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) আওতায় সহকারী সচিব থেকে সচিব কিংবা সিনিয়র সচিব পর্যায়ের কর্মকর্তাদের চাকরি-সংক্রান্ত তথ্যাদি সংরক্ষণ করা হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, এরই মধ্যে চাকরি-সংক্রান্ত তথ্যাদি হালনাগাদ করার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকে প্রয়োজনীয় তথ্যাদি হালনাগাদ না করায় কর্মকর্তাদের পদোন্নতি এবং পদায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি হচ্ছে।

আদেশে বলা হয়, জিইএমএসে অন্তর্ভুক্ত সব কর্মকর্তাকে সম্প্রতি তোলা ছবি (ছয় মাসের ঊর্ধ্বে নয়), পদায়ন, পদোন্নতি, শিক্ষা সংশ্লিষ্ট তথ্যাদি, মোবাইল নম্বর, ই-মেইল আইডিসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য হালনাগাদ করার জন্য পুনরায় অনুরোধ করা হলো।

যে সব কর্মকর্তার তথ্য হালনাগাদ পাওয়া যাবে না, তাদের পদোন্নতি বা পদায়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিলম্ব বা জটিলতার সৃষ্টি হতে পারে। মন্ত্রণালয় বলছে, বর্ণিত তথ্য হালনাগাদ করতে ব্যর্থ হলে বিষয়টি অসদাচরণ হিসেবে গণ্য করে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১০

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১১

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১২

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৩

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৪

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৫

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৬

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৭

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৮

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

২০
X