কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২

ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। ছবি : কালবেলা
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। ছবি : কালবেলা

আওয়ামী বিরোধী স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২ নম্বর। দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ’২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার বিক্ষুব্ধ অবস্থান।

রাত আনুমানিক ৮টায় ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। এসময় তারা শেখ মুজিব ও শেখ হাসিনা বিরোধী নানা স্লোগানও দেন।

তাদের স্লোগান দিতে শোনা যায়, ‘মুজিববাদের আস্তানা গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও, বাকশালীদের আস্তানা এ দেশে হবে না, ফ্যাসিবাদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও।’

তারা আরও স্লোগান দেয়, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, শেখ হাসিনার বিচার চাই।’

এর আগে, বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজধানীর ধানমন্ডি-৩২ অভিমুখে বুলডোজার মিছিলের ডাক দেওয়া হয়। মূলত দিল্লিতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনার বাংলাদেশ বিরোধী অপতৎপরতার প্রতিবাদে ’২৪-এর বিপ্লবী ছাত্র-জনতা এ পদক্ষেপ নেয় তারা।

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে হাসিনার পালিয়ে যাওয়ার ছয় মাস পূর্ণ হলো আজ বুধবার (৫ ফেব্রুয়ারি)। টানা ১৫ বছর ধরে গুম, খুন, দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, লুটপাট চালানোর পরও ছয় মাস পূর্ণ হওয়ার দিনই দিল্লি থেকে একটি ভাষণ দেবেন বলে ঘোষণা দেন শেখ হাসিনা। আজ রাত ৯টায় এই ভাষণ দেওয়ার কথা রয়েছে। তার এই ভাষণের ঘোষণার খবর প্রকাশিত হওয়ার পরই প্রতিবাদের ঝড় উঠেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১০

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১১

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১২

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৩

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৪

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১৭

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৮

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৯

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

২০
X