কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৬ এএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডে মিলল স্কুল ড্রেস, বাড়ছে রহস্য

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি। ছবি : সংগৃহীত
ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি। ছবি : সংগৃহীত

ভারতে অবস্থান করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়ায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুদ্ধ ছাত্রজনতা। অভিযানের একপর্যায়ে বাড়িটিতে আয়নাঘর রয়েছে বলে দাবি করা হয়। ক্রমেই এ রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

ছাত্রজনতার দাবি, বাড়িটির নিচের বহুতলা রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মাটির নিচে থাকা একাধিক তলা রহস্যজনকভাবে পানি দিয়ে ভরা রয়েছে।

গত শুক্রবার থেকে শেখ মুজিবের এ বাড়ির আন্ডারগ্রাউন্ডে ‘আয়ানঘর’ রয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, সেখানে মানুষের মাথার চুলও মিলেছে। বিষয়টি নিয়ে নেজিজেনদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যও দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে অনেকে নানা মন্তব্য করছেন। কেউ কেউ আবার ঘটনার সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন।

এদিকে শনিবার (০৮ ফেব্রুয়ারি) একটি বেসরকারি গণমাধ্যমে প্রতিবেদনে ভবনটির আন্ডারগ্রাউন্ডের তত্য উঠে এসেছে। সেখানে ক্যামেরায় কক্ষগুলোয় স্কুল কলেজের ছাত্রদের প্যান্ট, ব্যাগ, জুতার দেখা মিলেছে। এগুলোকে জুলাই আন্দোলনে নিহত স্কুল-কলেজ শিক্ষার্থীদের লাশ গুম করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। তারা ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তিরও দাবি জানিয়েছেন।

এর আগে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করে ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ রয়েছে, যেগুলো রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ।

ধানমন্ডি ৩২ নম্বরে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটা খুবই সন্দেহজনক।

সেখানে উপস্থিত আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘এ বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।’

ছাত্র-জনতার দাবি, এ গোপন কাঠামো আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই, ডিবি আয়না ঘরের আড়ালে হাসিনা দল আওয়ামী লীগ আরেক নতুন আয়না ঘর তৈরি করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১০

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১১

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১২

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৩

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৫

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৬

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৭

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৮

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৯

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

২০
X