কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

ভূতাপেক্ষ পদোন্নতি পেলেন ‘বঞ্চিত’ ৭৬৪ কর্মকর্তা

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনামলে ‘বঞ্চিত’ হয়েছিলেন এমন দাবি করে আবেদন করা অবসরপ্রাপ্ত দেড় হাজার কর্মকর্তার মধ্যে ৭৬৪ জনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাদের মধ্যে ১১৯ জনকে সচিব করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বর্তমানে চুক্তিভিত্তিক বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগে কর্মরত আছেন। বাকিদের গ্রেড-১ , অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) এ পদোন্নতি দিয়ে পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে তাদের পাওনার অর্ধেক পরিশোধ করা হবে। তারা বাকি টাকা পাবেন আগামী বছর।

প্রজ্ঞাপনে দেখা গেছে, সচিব পদে ১১৯, গ্রেড-১ পদে ৪১, অতিরিক্ত সচিব পদে ৫২৮, যুগ্ম-সচিব পদে ৭২ ও উপসচিব পদে চারজনকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে এ কর্মকর্তাদের পদোন্নতি দেওয়ার সুপারিশ করে পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটি।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ থেকে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধা পাবেন। বর্তমান অর্থবছরে তাদের বকেয়া পাওনার ৫০ শতাংশ দেওয়া হবে। অবশিষ্ট ৫০ শতাংশ দেওয়া হবে পরবর্তী অর্থ বছরে।

এতে আরও বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ বা ৫৯ বছরপূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে বিবেচিত হবেন। অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি থেকে অবসরে গেছেন মর্মে বিবেচিত হবেন। কর্মকর্তারা বিধি মোতাবেক তাদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতা ও পেনশন সমন্বয়পূর্বক আর্থিক সুবিধা পাবেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারদের ইতোপূর্বে জারিকৃত পিআরএল বা এলপিআর আদেশ বাতিল করা হয়েছে। বেতন নির্ধারণের সময় অবসরোত্তর ছুটি বা অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করা হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ আমলে অবসরে যাওয়া বঞ্চিত ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে বঞ্চনা নিরসন কমিটি গত ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X