কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:২১ পিএম
অনলাইন সংস্করণ

ফাল্গুনের সৌরভে বৃষ্টির বাগড়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আড়মোড়া ভেঙে ফাল্গুনের সৌরভ ছড়িয়েছে প্রকৃতিতে। ফুলের গন্ধে প্রাণ ফিরেছে শুষ্ক নগরে। আর এই অবস্থার মধ্যেই বৃষ্টির কথা জানান দিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী পাঁচ দিন এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্যমতে, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আগামীকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া অন্যান্য বিভাগে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শুধু তাই নয়, আগামী বর্ধিত ৫ দিনেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, মঙ্গলবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ এক পোস্টে জানিয়েছেন, শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্থলভাগের উপরে অবস্থান করা একটি লঘুচাপের মিলিত প্রভাবে আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

পোস্টে তিনি আরও জানান, অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নিম্নোক্ত জেলাগুলোর উপরে- যশোর, সাতক্ষীরা, খুলনা, ঝিনাইদহ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মাগুরা, রাজবাড়ী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, বরগুনা, বরিশাল, পাবনা, সিরাজগঞ্জ, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১০

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১১

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৩

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৫

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৬

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৭

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

১৮

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

২০
X