কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:০৫ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে হতাহতদের ‘যোদ্ধা’ স্বীকৃতি দেওয়া হবে : উপদেষ্টা ফারুক-ই আজম

ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি : সংগৃহীত
ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বলেছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের শহীদ এবং আহতদের যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। প্রত্যেক শহীদ ও আহতকে সনদপত্র দেওয়া হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জুলাই অধিদপ্তর গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, এ সপ্তাহে অধিদপ্তর গঠন হয়ে যাবে। অধিদপ্তর করার নিরিখে একটি নীতিমালাও হয়েছে। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা ‘জুলাই শহীদ’ নামে খ্যাত হবেন। এই নিরিখে সনদ পাবেন, পরিচয়পত্র পাবেন তাদের পরিবারগুলো। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তারা ‘জুলাইযোদ্ধা’ নামে খ্যাত হবেন। এর পরিপ্রেক্ষিতে তারা পরিচয়পত্র পাবেন। অন্যান্য সরকারি সুবিধা দিয়েও পাবেন।

তিনি বলেন, জুলাই অধিদপ্তরের আওতায় নিহত শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান দেওয়া হবে। আহতদের জন্য ৩টি ক্যাটাগরিতে সহায়তা প্রদান করা হবে। আহতরা আজীবন চিকিৎসা এবং ভাতা পাবেন। গুরুতর আহতরা এককালীন পাঁচ লাখ টাকা এবং প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। একটি অঙ্গহানি হয়েছে এমন আহতরা প্রতি মাসে ১৫ হাজার টাকা ভাতা এবং এককালীন ৩ লাখ টাকা পাবেন। সামান্য আহত ছিলেন চিকিৎসা নিয়েছেন ভালো হয়ে গেছেন, তারা চাকরিসহ পুনর্বাসন কর্মসূচিতে অগ্রাধিকার পাবেন। তারা কোনো ভাতা পাবেন না।

তিনি আরও বলেন, আহতরা বিভিন্ন মাত্রায় প্রশিক্ষণ পাবেন। সরকারি, আধা-সরকারি ও অন্যান্য চাকরিতে তারা অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান করা হবে। তারা মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্তান জন্মের হার কমার নেপথ্যে কি স্মার্টফোন দায়ী? গবেষণায় চাঞ্চল্যকর দাবি

বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় ফরাসি নাগরিক ডেলন রিমান্ডে

‘মরার আগে যদি দেখে যাইতে পারতাম’ / ৫৫ বছর ধরে শরীরে পাকবাহিনীর বুলেট বহন করছেন রশিদা

ছাত্রত্ব শেষ হ‌ওয়ায় হল ছাড়লেন জাকসুর জিএস, সময় চাইলেন ভিপি 

পরকীয়ায় বাধা দেওয়ায় শাশুড়িকে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

৮ কোটি ৪১ লাখ টাকা ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

আবারও পাকিস্তানের মধ্যস্থতা, কবে-কোথায় স্বাক্ষর হবে সমঝোতা স্মারক

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় হাইকমিশনারকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার

স্ত্রীর নামের সঙ্গে স্বামীর নাম-পদবি যোগ করা কি জায়েজ?

রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের সাজানো মামলা, গ্রেপ্তার মূল পরিকল্পনাকারী

১০

বিএসএফের পুশইন, শূন্যরেখায় মানবেতর দিন কাটছে শিশুসহ নয়জনের

১১

৭০ লাখ টাকা বোনাস ঘোষণা মোহামেডানের

১২

শেখ সাঈদ আরসালানের কবিতা

১৩

কী অবস্থায় আছে বেনজীরের সেই ‘সাভানা ইকোপার্ক’ ?

১৪

এসবিএসি ব্যাংকের ১৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৫

নিখোঁজ অটোচালকের বস্তাবন্দি মরদেহ মিলল নদীতে

১৬

ধর্ষণের শিকার ৪১ হাজার ৫৫৫ নারী-শিশুর ডিএনএ প্রোফাইলিং সম্পন্ন

১৭

দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান

১৮

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য

১৯

যে কারণে বিশ্বকাপে গোলাপি বুটের ছড়াছড়ি

২০
X