বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

চব্বিশে তরুণদের আত্মত্যাগ বৈষম্য দূর করার পাথেয় : পররাষ্ট্রসচিব

ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব। ছবি : সংগৃহীত
ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব। ছবি : সংগৃহীত

চব্বিশের বিপ্লবে তরুণদের আত্মত্যাগ সব ধরনের বৈষম্য দূর করার পাথেয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের বিপ্লব এবং তরুণদের সর্বোচ্চ আত্মত্যাগ সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক শোষণসহ সব ধরনের বৈষম্য দূর করার জন্য এক দুর্দান্ত সুযোগ দিয়েছে। একটি উন্নত বাংলাদেশ তৈরির সুযোগ করার জন্য আজকের এই ঐতিহাসিক দিনে তাদের শ্রদ্ধা জানাই আমি।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকার জাতীয় ঐক্য, সমান সুযোগ নিশ্চিত করে এবং সব ভাষাগত ও সাংস্কৃতিক পরিচয়কে সম্মান করে এসব আদর্শকে সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ সরকার বহুভাষার প্রচার, বিপন্ন ভাষা সংস্করণ এবং ভাষাগত বৈচিত্র্য নিশ্চিতকরণের জন্য পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে।

পররাষ্ট্র সচিব বলেন, দিনটি বিশ্বজুড়ে আমাদের সবার জন্য একটি শুভ মুহূর্ত নিয়ে আসে। সব ধরনের সংস্কৃতিতে পরিচিত ও অজানা ব্যক্তিদের স্মরণ করতে, পৃথিবীর প্রতিটি জায়গায় বসবাসরত সব জাতিসত্তা, যারা অগণিত উপায়ে অবদান ও ত্যাগ স্বীকার করেছে এবং তাদের সংস্কৃতিকে রক্ষা ও সমুন্নত রাখতে সংগ্রাম করেছে।

জসীম উদ্দিন বলেন, একই সময়ের মধ্যে আমাদের জাতীয় পরিচয় নির্বিশেষে, আমরা একটি সর্বজনীন মানবজাতির সদস্য হিসেবে বর্তমানে আমরা যে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় বিশ্বে বসবাস করি, তার জন্য সেই অজ্ঞাত নায়কদের কাছে চিরকাল ঋণী থাকা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মরক্কোর রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের ডিন মজিদ হালিম। আরও উপস্থিত ছিলেন ইউনেস্কোর কান্ট্রি ডিরেক্টর সুজন ভাইস। স্বাগত বক্তব্য দেন ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক ইকবাল আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X