কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৭ পিএম
আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

উল্টোপথে যান ও অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে ডিএমপির নির্দেশনা

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকা মহানগরীতে যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে উল্টোপথে যান চলাচল এবং অননুমোদিত সড়কে রিকশা চলাচল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, প্রায়ই রিকশা ও ব্যাটারিচালিত রিকশা ঝুঁকিপূর্ণভাবে উল্টোপথে চলাচল করে, যা যানজটের পাশাপাশি মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অধিকাংশ ক্ষেত্রে যাত্রীরাই রিকশাচালকদের উল্টোপথে চলতে উৎসাহিত করেন। এ ছাড়া রাজধানীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে রিকশার অনুমোদন নেই, সেসব সড়কেও রিকশা চলাচল করতে দেখা যায়।

এ ছাড়া মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও একই চিত্র দেখা যায়। উল্টোপথে চলাচলের ফলে শুধু যানজটই বৃদ্ধি পায় না, বরং ট্রাফিক পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনাও ঘটে, যা সরকারি কাজে বাধা প্রদান এবং ফৌজদারি অপরাধের শামিল।

এমনকি সরকারি যানবাহন এবং বিভিন্ন পেশাজীবী পরিচয় সংবলিত যানবাহনও উল্টোপথে চলাচল ও সড়কে অবৈধ পার্কিংয়ের মাধ্যমে যানজট সৃষ্টি করছে। সম্প্রতি সরকারি কর্মকর্তাদের উল্টোপথে চলাচলের কারণে গ্রেপ্তার ও আদালতে পাঠানোর ঘটনাও ঘটেছে।

এমতাবস্থায়, রিকশা, মোটরসাইকেল, সিএনজি চালকসহ সব যানবাহন চালকদের উল্টোপথে চলাচল না করার নির্দেশ দিয়েছে ডিএমপি। যাত্রীদেরও ঝুঁকিপূর্ণ যানবাহনে ভ্রমণ না করা এবং চালকদের অননুমোদিত সড়কে প্রবেশে উৎসাহিত না করার অনুরোধ করা হয়েছে। ট্রাফিক পুলিশের সঙ্গে অযাচিত বাকবিতণ্ডা পরিহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি হুঁশিয়ারি দিয়েছে, এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X