কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

কক্সবাজার বিমানঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত
আইএসপিআরের লোগো। ছবি : সংগৃহীত

কক্সবাজার বিমানবাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতিপাড়ার কয়েকজন দুর্বৃত্ত এ হামলা চালায়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বার্তায় আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারসংলগ্ন সমিতিপাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

এ ব্যাপারে বাংলাদেশ বিমানবাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।

এদিকে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, বিমানবাহিনী ঘাঁটিসংলগ্ন সমিতিপাড়ার বেশ কয়েকজন দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। এতে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

নিহতের নাম শিহাব কবির নাহিদ (৩০)। তিনি কক্সবাজার পিটিআইয়ের সাবেক সুপারিনটেনডেন্ট নাসির উদ্দীন ও কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান আমেনা বেগম দম্পতির একমাত্র সন্তান।

নিহত নাহিদ পেশায় ব্যবসায়ী ও বিএনপির স্থানীয় নেতা বলে জানা গেছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ শাহাদাতসহ (৩৮) পাঁচজনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমিতিপাড়া এলাকার কয়েকজন সোমবার সকালে বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের সঙ্গে মতবিনিময় করতে যান। ফেরার পথে বিমানবাহিনীর ডায়াবেটিস পয়েন্ট চেকপোস্টে আটক হন শিক্ষানবিশ আইনজীবী জাহেদ। বিমানবাহিনীর সাদা পোশাকধারী একটি দল তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

জাহেদের আটকের খবর সমিতি পাড়ায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবকরা জাহেদকে ছাড়াতে বিমানবাহিনীর ঘাঁটিমুখী হয়। এ সময় বিমানবাহিনীর সদস্যদের সঙ্গে তাদের কথাকাটাকাটি হয়। পরে মাথায় গুলিবিদ্ধ নাহিদের লাশ তার নিজের বাসার সামনেই পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X