খুলনা ব‌্যু‌রো
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১১:০৫ এএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

খুলনায় আবারও যুবককে গুলি করে হত্যা

নিহত আব্দুল রাশেদ বিকুল। ছবি : সংগৃহীত
নিহত আব্দুল রাশেদ বিকুল। ছবি : সংগৃহীত

খুলনায় আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১০ জানুয়ারি) রাত ১টার দিকে রূপসা উপজেলার বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল রাশেদ বিকুল দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

জানা গেছে, খুলনা জেলার রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় সন্ত্রাসী বি কোম্পানির অন্যতম সদস্য আব্দুল বাছেদ বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ বিকুলকে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে।

রূপসা থানা পুলিশের ওসি আব্দুর রাজ্জাক মীর বলেন, শনিবার রাতে ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের কদমতলা বালুর মাঠে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। গুলির শব্দে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বিকুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ১৮ ডিসেম্বর খুলনার আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় সাংবাদিক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। তিনি আড়ংঘাটা প্রেস ক্লাবের সেক্রেটারি ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় পড়া শুরু

‘সোহেলকে বাঘের খাঁচায় ছেড়ে দিন’

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

শাপলা চত্বর হত্যা মামলা / দিপুমণি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১০

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১১

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

১২

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

১৩

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

১৪

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

১৬

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১৯

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

২০
X