কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

‘মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরাই ২১ আগস্টকে সাজানো নাটক বলে’

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ছবি : কালবেলা
বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। ছবি : কালবেলা

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ২০০৪ সালের গ্রেনেড হামলার ঘটনায় পরে একটি রাজনৈতিক দলের নেতার উদ্দেশ্যে বলেন, যারা রাজাকার ও মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি তারাই এই হামলাকে সাজানো নাটক বলে উল্লেখ করেছিল।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ‘বিভীষিকাময় ২১ আগস্ট’ উপলক্ষে সোমবার (২১ আগস্ট) বিকেলে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ‘২১ আগস্ট একটি বর্বরোচিত নিধনযজ্ঞ’ শীর্ষক আলোকচিত্র ও পাবলিক আর্ট প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন ।

আগামীতে সারা দেশের ৬৪ জেলায় ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে প্রদর্শনীর আয়োজন করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বরেণ্য শিল্পী শাহাবুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে, রক্ষা করতে হলে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবশ্যই প্রয়োজন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী সভাপতির বক্তব্যে বলেন, সভ্যতার সংকট তখন হয় যখন জাতি তার অতীত ইতিহাস ভুলে যায়। কোন কোন দল ক্ষমতায় থাকলে গান-বাজনা বন্ধ হয়ে যায়। তারা আমাদের গর্বের সংস্কৃতি, সাহিত্য পরিচয় মুছে ফেলতে চায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। ধন্যবাদ প্রদান করবেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক শিল্পী সৈয়দা মাহবুবা করিম (মিনি করিম)। এ ছাড়া ২০০৪ সালের হামলার ভয়াল সাক্ষী আলোকচিত্র সাংবাদিক মীর ফরিদ ও পাবলিক আর্ট প্রদর্শনীর ওপর কিউরেটর শিল্পী অভিজিৎ চৌধুরী ওই দিনের অনুভূতি ব্যক্ত করেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতার ভেতর জীবন বাজি রেখে সরাসরি ছবি তুলেছেন সেই আলোকচিত্র সাংবাদিক মীর ফরিদ, হাবিবুর রহমান, জিয়া ইসলাম, রিয়াজ আহমেদ সুমন ও শেখ হাসানের ছবি প্রদর্শিত হয়েছে। প্রদর্শনী ব্যবস্থাপনায় রয়েছেন চারুকলা বিভাগের উপপরিচালক খন্দকার রেজাউল হাশেম, চারুকলা বিভাগের সহকারী পরিচালক (অনুষ্ঠান ও প্রদর্শনী) ও সমন্বয়কারী মো. মাহাবুবুর রহমান (সুজন)।

প্রর্দশনী ২১-২৩ আগস্ট পর্যন্ত প্রতদিনি সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X