কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

কঠিন সময়ে বাংলাদেশে থাকতে পেরে উজ্জীবিত জাতিসংঘ মহাসচিব

বক্তব্য রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

গণতন্ত্র, মানবাধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশে যে সংস্কার চলছে তা সবক্ষেত্রে দেখার প্রত্যাশা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই কঠিন সময়ে তিনি বাংলাদেশের পাশে থাকতে পেরে উজ্জ্বীবিত বলেও জানান।

শনিবার (১৫ মার্চ) সকালে ঢাকায় নতুন জাতিসংঘ ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন গুতেরেস। এ সময় রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, জাতিসংঘ বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহায়তা করতে সর্বাত্মকভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, বাংলাদেশ যে কঠিন পরিস্থিতিতে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছে, সেই উদার উদ্যোগকে সম্পূর্ণভাবে সমর্থন করা উচিত বিশ্ব সম্প্রদায়ের। বাংলাদেশের গুরুত্বপূর্ণ সংস্কারে জাতিসংঘ পাশে থাকবে বলেও জানান গুতেরেস।

এ সময় তিনি বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। পাশাপাশি সেখানে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১০

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১১

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১২

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৩

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৪

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৭

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৮

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৯

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

২০
X