কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০১:৩৩ এএম
আপডেট : ১৯ জুন ২০২৫, ০২:৪৪ এএম
অনলাইন সংস্করণ

দ্রুত যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি : সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। পাশাপাশি তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

বুধবার (১৮ জুন) জাতিসংঘ মহাসচিব যুদ্ধ বিরতির এই আহ্বান জানান। খবর আল জাজিরার।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘আমি মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় গভীরভাবে শঙ্কিত। আমি আবারও জোর দিয়ে বলছি, অবিলম্বে উত্তেজনা প্রশমনের মাধ্যমে একটি যুদ্ধবিরতির দিকে যেতে হবে।’

তিনি বলেন, ‘আমি সবাইকে দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি—এই সংঘাতকে যেন আর আন্তর্জাতিক রূপ না দেওয়া হয়। যে কোনো অতিরিক্ত সামরিক হস্তক্ষেপ ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে—শুধু সংশ্লিষ্ট পক্ষদের জন্য নয়, গোটা অঞ্চল এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্যও।’

জাতিসংঘ মহাসচিব আরও উল্লেখ করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা বিষয় নিয়ে উদ্বেগের একমাত্র ও সর্বোত্তম সমাধান হচ্ছে কূটনীতি।

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লিখেন, ‘ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইলের বোমাবর্ষণ। তেল আবিবে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা। যথেষ্ট হয়েছে। এখন থামার সময়। শান্তি ও কূটনীতি জয়ী হোক।’

এদিকে, ইসরায়েল-ইরান সংঘাতের দ্রুত সমাধান চেয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে বলেন, রাশিয়া সংকট নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানায়, দুই নেতা চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত সমাধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে কোনো একপক্ষের উস্কানি বা ভুল পদক্ষেপ বিশ্বকে আরও ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। ফলে আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টাই এখন একমাত্র বিকল্প।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১০

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১১

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১২

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৩

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৪

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৫

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৬

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৭

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৮

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৯

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

২০
X