কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৫:৫৪ পিএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০৬:৫০ পিএম
অনলাইন সংস্করণ

‘আ.লীগের এক লাখের বেশি নেতাকর্মী দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

শেখ হাসিনাসহ আওয়ামী লীগের এক লাখের বেশি নেতাকর্মী ভারতের দিল্লিতে আশ্রয় নিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে রাজধানীর তেজগাঁয়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তিনি বলেন, বিগত সরকারের সময় গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল। এগুলো করার জন্য বিশেষ টিম ছিল। পুলিশ-র‍্যাবসহ সবাইকে গুমের আদেশ দেওয়া ছিল।

গোটা দেশেই আয়নাঘরের অস্তিত্ব ছিল মন্তব্য করে তিনি বলেন, অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। বিরোধী মতের অনেক মানুষকে গুম করে ভারতের জেলে পাচার করা হতো।

মাহফুজ বলেন, গুমের সঠিক কোনো হিসাব নেই। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় তালিকা করা হচ্ছে। বিএনপি-জামাতসহ ভিন্ন মতাদর্শের সবাই শেখ হাসিনার ভিকটিম ছিল।

আওয়ামী লীগ নেতাকর্মীরা ভারতে অবস্থান করছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, ‘শেখ হাসিনা এখনো ভারতে বসে চক্রান্ত করছে। আওয়ামী লীগ দল ছিল না, তারা ছিল মাফিয়া। তাদের কোনো দিন রাজনৈতিকভাবে দাঁড়াতে দেব না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১২

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১৩

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৬

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৭

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৮

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৯

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

২০
X