কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫, ১১:০২ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

গরমে লোডশেডিং হলে প্রথমে রাজধানীতেই হবে : জ্বালানি উপদেষ্টা

বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ছবি : সংগৃহীত

গ্রীষ্ম মৌসুমে লোডশেডিং কমাতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গরমে যদি লোডশেডিং হয় তবে প্রথমে তা রাজধানীতেই হবে।

শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামে রেলওয়ে পূর্বাঞ্চলের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা অনেক বিষয়ের ওপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়লে চাহিদা স্বাভাবিকভাবে বাড়ে। তবে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রিতে রাখলে এক থেকে দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। কিন্তু অনেকে সেটা করছেন না। জনগণকে সচেতন হতে হবে।

তিনি বলেন, দুই কারণে বিদ্যুৎ চলে যেতে পারে। এর প্রথমটি হলো- উৎপাদন কম হলে লাইন বন্ধ করে দেওয়া। এটিকে লোডশেডিং বলে। আর দ্বিতীয়টি হলো, ঝড়-বৃষ্টিসহ কোনো কারণে ফিউজ চলে যায় বা ট্রান্সফরমার নষ্ট হয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়া। এটিকে বিদ্যুৎ বিভ্রাট বলে।

জ্বালানি উপদেষ্টা বলেন, গরমে রমজানের মতো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ হয়তো সম্ভব হবে না। তবে আমরা চেষ্টা করব। কেবল গ্রামে লোডশেডিং হবে এমনটা হয়। ঢাকাতে প্রথমে লোডশেডিং হবে। এরপর হবে অন্য জায়গায়। এ সময় পবিত্র রমজান মাসে লোডশেডিং না হওয়ায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

পানামার বিদায়, টিকে রইল ক্রোয়েশিয়া

সড়কে প্রাণ গেল ২ কিশোরের

বিমানবন্দরে প্লেনের ভেতরে তিন ঘণ্টা আটকা ব্রাজিল দল

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

আজকের নামাজের সময়সূচি

১২

চাঁদপুরে ৭ কেজি গাঁজাসহ আটক ৩

১৩

আজ স্বর্ণ-রুপা যে দামে বিক্রি হচ্ছে

১৪

রেকর্ডের দিনে মেসিকে নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রোনালদো

১৫

ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

১৬

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

১৭

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

১৮

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

১৯

তবে কি আজ নেইমারের দিন?

২০
X