কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগ

ডাক ভবন। ছবি : সংগৃহীত
ডাক ভবন। ছবি : সংগৃহীত

আসন্ন আমের মৌসুমকে কেন্দ্র করে নিজেদের স্পিড পোস্ট সেবা আরও দ্রুত ও সহজ করেছে ডাক বিভাগ। এবারে দেশের ২৫টি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে আম পৌছে দেওয়ার কথা ডাক বিভাগ থেকে জানানো হয়।

২৪ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে যেসব জেলায় সেগুলো হলো- রাজশাহী, ঢাকা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, জয়পুরহাট ও কুড়িগ্রাম।

এছাড়াও আরও বেশ কয়েকটি জেলায় ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ডাক বিভাগ। এসব জেলা হলো- রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, সিলেট, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল ও গাজীপুর।

এসব জেলা বাদে অন্য জেলা শহরগুলোতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে আম পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়। ডাক বিভাগের স্পিড পোস্টে সর্বোচ্চ ৩০ কেজি পর্যন্ত আম পরিবহণ করা যাবে বলে জানা যায়। এ ছাড়া পণ্যের ওজন ১ম কেজির জন্য ১০ টাকা এবং পরবর্তী প্রতি কেজির জন্য ৫ টাকা হারে ডাক মাশুল প্রযোজ্য হবে বলেও ডাক বিভাগের পক্ষ থেকে জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১১

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

১২

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার সময় জানালেন ভ্যান্স 

১৩

যে ৬ কারণে এবারই বিশ্বকাপ জিততে পারে ব্রাজিল

১৪

বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৫

জীবিকার তাগিদে গিয়ে কফিনবন্দি হয়ে ফিরলেন ২ যুবক

১৬

মাছ ধরতে গিয়ে ডোবায় প্রাণ গেল ২ শিশুর

১৭

দলিল লেখক সমিতির নির্বাচনে ৭ পদে আ.লীগ, ৩ পদে বিএনপির বিজয়

১৮

ইসলামী ব্যাংকের সতর্কতামূলক বিজ্ঞপ্তি

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে সুইজারল্যান্ড যাচ্ছে ইরানের প্রতিনিধিদল 

২০
X