আকরাম হোসেন
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ১২:৫৯ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকায় ৯ দেশের সামরিক কর্মকর্তাদের বৈঠক

গুলশানের রাফিনাতো রেস্টুরেন্ট। ছবি : কালবেলা
গুলশানের রাফিনাতো রেস্টুরেন্ট। ছবি : কালবেলা

যুক্তরাষ্ট্র, ভারত, চীনসহ ৯ দেশের ঢাকাস্থ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তাদের এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টায় ২৫ মিনিট থেকে গুলশানের রাফিনাতো রেস্টুরেন্টে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে এ মিটিং অনুষ্ঠিত হয়। গুলশান-২ এর ৩৬ নাম্বার রোডে অবস্থিত (হাউস নাম্বার ৯) রেস্টুরেন্টটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের মালিকানাধীন।

জানা গেছে, বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত, চীন, তুরস্ক, পাকিস্তান, নেপাল, মিয়ানমার ও কুয়েতের বাংলাদেশ দূতাবাসে কর্মরত সামরিক কর্মকর্তারা (ডিফেন্স অ্যাটাচি) উপস্থিত ছিলেন। এসব দেশের কয়েকজন কূটনীতিকও মিটিংয়ে অংশ নেন। মিটিং শেষে সামরিক কর্মকর্তা ও কূটনীতিকরা নৈশ্যভোজে অংশ নেন। তবে এ বৈঠক ও নৈশভোজে কোনো বাংলাদেশি অংশ নিয়েছেন কিনা তা এই খবর লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

মিটিং ও নৈশভোজ চলা অবস্থায় ওই রেস্টুরেন্টে বাংলাদেশি কোনো কাস্টমারকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলেও একটি সূত্র নিশ্চিত করেছে।

রাত সাড়ে ১১টায় সরেজমিনে দেখা যায় রেস্টুরেন্টির বাইরে বিভিন্ন দেশের দূতাবাসের কয়েকজন নিরাপত্তা রক্ষী অবস্থান করছেন। রেস্টুরেন্টটির ছবি তুলতে চাইলে তারা বাধা দেন এবং জানান, ভেতরে বিভিন্ন দেশের দূতাবাসের লোকজন রয়েছেন। এ জন্য ছবি তোলা যাবে না।

ওই নৈশ্যভোজে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন অস্ট্রেলিয়ার ডিফেন্স অ্যাটাসি লেফটেন্যান্ট কর্নেল জন ডেম্পসে, ভারতীয় হাইকমিশনের ডিফেন্স অ্যাটাসি মানমেত সিং, তুরস্ক দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি কর্নেল ইযারদাল, নেপাল দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি রোশান শামসের রানা, পাকিস্তান হাইকমিশনের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, মার্কিন দূতাবাসের সিনিয়র ডিফেন্স অফিসিয়াল এবং ডিফেন্স অ্যাটাসি লেফটেন্যান্ট কর্নেল মিখাইল ই. ডিমিসাই, চায়নার ডিফেন্স অ্যাডভাইজার কর্নেল ডু জিংশেং, মিয়ানমার দূতাবাসের ডিফেন্স অ্যাটাসি ব্রিগেডিয়ার জেনারেল সোই নায়ুন্ট ও কুয়েতের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ সাদমান আল রশিদ। এ ছাড়াও মার্কিন দূতাবাস এবং ভারতীয় হাইকমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X