কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

রাতেই ঢাকাসহ যেসব জেলায় ঝড়ের শঙ্কা

ঝোড়ো বাতাস ও বৃষ্টি। পুরোনো ছবি
ঝোড়ো বাতাস ও বৃষ্টি। পুরোনো ছবি

ঢাকাসহ দেশের আট জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩ মে) দিনগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, রোববার সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইংল্যান্ডের দারুণ শুরু

১৩

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৪

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৫

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৬

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

১৭

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

১৮

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

১৯

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

২০
X