কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৫, ০৬:৫৪ পিএম
আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্ন করলে সরকার আরও বেশি কাজ করবে : তথ্য উপদেষ্টা

সেমিনারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত
সেমিনারে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

সরকারকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করা উচিত বলে মনে করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

সোমবার (৫ মে) রাজধানীর সার্কিট হাউস রোডে ডিএফপির সভাকক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদী শাসনামলে সাংবাদিক হত্যা-নিপীড়ন’ শীর্ষক এক সেমিনারে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় তিনি বলেন, আমরা চাই না আপনারা (সাংবাদিক) এ সরকারের পক্ষে লিখুন। সরকারকে প্রশ্ন করেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারকে প্রশ্ন করলে সরকার আরও বেশি কাজ করে। সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করে। এ প্রশ্ন করার অধিকার আর সাহস সবার থাকা উচিত।

তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিকরা বলুক, সরকার আরও দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু পেশাদারির জায়গা থেকে প্রশ্ন করা এক জিনিস, আর সাংবাদিকতাকে একটি দলের আদর্শের প্রপাগান্ডা আকারে ব্যবহার করা অন্য জিনিস।

তিনি বলেন, কয়েকটি পত্রিকা জুলাই অভ্যুত্থান লেখে না। এরা লেখে জুলাই আন্দোলন। তারা জুলাই গণঅভ্যুত্থানের সরকার বলে না। তারা বলে ক্ষমতার পটপরিবর্তন। এটা ইন্ডিয়ান ন্যারেটিভ। যারা অর্থ এখানে একটা চক্রান্ত হয়েছিল, হাসিনাকে উৎখাত করা হয়েছে। এটা কোনো সংবাদমাধ্যম করতে পারে না, যদি তার মধ্যে এতটুকুও নৈতিকতা থাকে। কিন্তু আমরা এ সংবাদমাধ্যমকে বন্ধ করিনি। আমরা কিছু করব না। জনগণ আপনাদের দেখে নেবে। শহীদ পরিবার আপনাদের দেখে নেবে।

মাহফুজ আলম বলেন, আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল, আমরা খুব শিগগিরই সেগুলোর তদন্ত করব। কখন, কীভাবে এদের অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ভুয়া সাংবাদিক তৈরি করেছে, সেটি তদন্ত করে দেখা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X