কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০৭:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি

বাংলাদেশ পুলিশ। ছবি : কালবেলা গ্রাফিক্স
বাংলাদেশ পুলিশ। ছবি : কালবেলা গ্রাফিক্স

বাংলাদেশ পুলিশের ৯ জন অতিরিক্ত আইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। বুধবার (০৭) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এবিপিএন ১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি একেএম মোশাররফ হোসেন মিয়াজীকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে রংপুর আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন-অর-রশিদকে এবিপিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, এবিপিএন ৫ এর অধিনায়ক শামীমা আক্তারকে অ্যান্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এবিপিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এএইচএম আব্দুর রকিবকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

এর আগে সকালে আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত আইজি ও ডিআইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে একেএম আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) পুলিশ টেলিকমে, মো. ছিবগত উল্লাহকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) সিআইডিতে- ঢাকা, গাজী জসীম উদ্দিনকে অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) শিল্পাঞ্চল পুলিশে, মো. তাওফিক মাহবুব চৌধুরীকে প্রিন্সিপাল (অতিরিক্ত আইজি) বিপিএ- সারদায়, রেজাউল করিম মল্লিককে ডিআইজি- ঢাকা রেঞ্জ, ড. শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি এসপিবিএনে বদলি/ পদায়ন করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১০

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

১১

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

১২

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

১৩

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১৪

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১৫

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১৬

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৮

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৯

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

২০
X