কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেলেন যুগান্তরের ইমন রহমান

যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমন রহমান। সৌজন্য ছবি
যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমন রহমান। সৌজন্য ছবি

বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশনের (বিএনএনআরসি) ‘সমন্বিত সড়ক নিরাপত্তায় মিডিয়া ফেলোশিপ’ পেয়েছেন যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার ইমন রহমান।

শনিবার (১০ মে) বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ইমন রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানার দ্বারিয়াপুর গ্রামে। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সাংবাদিকতায় হাতেখড়ি তার। জাবি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন তিনি।

জাতীয় পর্যায়ে কালের কণ্ঠ, মানব কণ্ঠ, দেশ রূপান্তর ও আজকের পত্রিকায় অপরাধ বিভাগে সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে তার। কর্মজীবনে অপরাধ বিষয়ক প্রতিবেদনের পাশাপাশি সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনার বিষয়ে অসংখ্য প্রতিবেদন তৈরি করেছেন তিনি।

উল্লেখ্য, বিএনএনআরসি একটি গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়ন বিষয়ক সংস্থা, যা ২০০০ সালে আত্মপ্রকাশ করে। বিএনএনআরসির কর্মপ্রচেষ্টা হলো- বাংলাদেশে গণমাধ্যম উন্নয়ন ও ডিজিটাল উন্নয়নের দ্রুত পরিবর্তনশীল বাস্তবতার চ্যালেঞ্জ এবং সুযোগ-সুবিধাগুলো বিবেচনায় রেখে গণমাধ্যমের জ্ঞানভিত্তিক ও চলমান ইস্যু উভয় বিষয় নিয়ে গণমাধ্যমের উন্নয়ন এবং ডিজিটাল উন্নয়ন।

বিএনএনআরসি নলেজ-ড্রাইভেন মিডিয়া ও ডিজিটাল ডেভেলপমেন্টের ভূমিকায় আঞ্চলিক, দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করে থাকে। এটি জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) ও জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের বিশেষ পরামর্শক মর্যাদাপ্রাপ্ত সংস্থা এবং জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০১৬, ২০১৭, ২০১৯, ২০২১ এবং ২০২৩-এর বিজয়ী এবং চ্যাম্পিয়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সেই ৩ ইউনিয়নের নাম পরিবর্তন নিয়ে গণশুনানি, জনদাবি ও বিক্ষোভ

মায়ের মৃত্যুতে দেশে ফিরছেন ফরাসি কোচ

‘মেসি সর্বকালের সেরা’, এই মন্তব্যটি ভুয়া : রোনালদো

তবে কি আজ নেইমারের দিন?

রাশিয়ান হাউসে ‘মহান দেশপ্রেমিক যুদ্ধ’র শোক ও স্মরণ দিবস পালিত 

বিশ্বকাপে ইরানকে সুখবর দিলো যুক্তরাষ্ট্র

মসজিদে ঝুলছে ইমামের মরদেহ, রুমে পড়ে আছে চিরকুট

কেন ফ্রি-কিক নেননি রোনালদো?

রোনালদোর প্রত্যাবর্তনের ম্যাচে উজবেকিস্তানকে গুঁড়িয়ে দিল পর্তুগাল

মেসিকে ছাড়িয়ে নতুন রেকর্ড রোনালদোর

১০

এখনো ফুরিয়ে যাইনি… বিশ্বরেকর্ড গড়েই নিন্দুকদের জবাব রোনালদোর

১১

সিটিজেন প্ল্যাটফর্ম অ্যাওয়ার্ড পেলেন ২৫ গুণীজন

১২

স্বদেশী কিংবদন্তিকে ছাড়িয়ে সবার উপরে রোনালদো

১৩

৩৯-এ পা দিলেন রোজারিওর সেই ছোট্ট জাদুকর 

১৪

সকালের ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৫

রোনালদো অনন্য, রোনালদোই প্রথম

১৬

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

১৭

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

১৮

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

১৯

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

২০
X