কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৭:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই : সংস্কার কমিশনের প্রধান

স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। ছবি : কালবেলা
স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। ছবি : কালবেলা

রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

রোববার (১১ মে) সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক নগর ও আঞ্চলিক পরিকল্পনা সম্মেলন (আইসিইউআরপি) ২০২৫-এর দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘স্প্যাশিয়াল প্ল্যানিং ফর আরবান অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট : এজেন্ডা ফর রিফর্ম টোয়ার্ডস ট্রানজিশান’ শীর্ষক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

ড. তোফায়েল আহমেদ বলেন, ‘যখন সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো প্রস্তুত হয়েছে তখন প্রতিবেদনগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহ নেই। যেখানে রাজনৈতিক দলগুলোর একাডেমিক ও এক্সপার্ট লোকজনের পেছনে ঘোরার কথা ছিল সংস্কারের রূপরেখা নিয়ে সেখানে সংস্কার কমিশন সংস্কারের প্রতিবেদন নিয়ে রাজনীতিবিদদের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। রাজনীতিবিদদের এখন সংস্কার নিয়ে আগ্রহ নেই।’

তিনি আরও বলেন, ‘লোকাল গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টই না। কারণ লোকাল সংস্থাগুলোর ফাংশন সব সরকারের হাতে। শিক্ষার লোকবল, ফান্ড সব সেন্ট্রাল সরকারের হাতে কিন্তু বিষয়গুলো দেখে উপজেলা প্রশাসন। হাসপাতালেরও একই অবস্থা। জেলা প্লান করার সুপারিশ করেছি আমরা। আমরা জানি না একটা জেলায় কত বাজেট হয়। আমরা সুপারিশ করেছি যেন এগুলো জনগণের কাছে পরিষ্কার করা হয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

প্রবাসীর স্ত্রী-সন্তান নেয়ে গেল ‘জিনের বাদশা’

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১০

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

১১

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

১২

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

১৩

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

১৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

১৬

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৮

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১৯

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

২০
X