কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:২৬ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে কঠোর অভিযান, ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত
সৌদি আরবের পতাকা। ছবি : সংগৃহীত

সৌদি আরবে দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযান চালানো হয়েছে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি সংস্থার অন্তত ১১৬ জন কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। নজরদারি ও দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ ‘নাজাহা’-এর পরিচালিত একাধিক তদন্তের পর এই গ্রেপ্তার অভিযান চালানো হয় বলে জানিয়েছে আরবি দৈনিক ওকাজ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাজাহা জানিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসে দেশজুড়ে পরিচালিত অভিযানে ঘুষ গ্রহণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মোট ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষ ১ হাজার ৪৪০টি পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে। জিজ্ঞাসাবাদের আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে স্বরাষ্ট্র, পৌর ও আবাসন, শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়সহ একাধিক সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী রয়েছেন।

নাজাহা’র বিবৃতিতে বলা হয়েছে, এসব তদন্ত ঘুষ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বিচার বিভাগের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। এসব মামলায় ১১৬ জনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা আরও জানিয়েছে, সর্বশেষ এই অভিযান সরকারি খাতের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি নিশ্চিতকরণ এবং জনসাধারণের অর্থ সুরক্ষার ক্ষেত্রে তাদের চলমান অঙ্গীকারের প্রতিফলন।

গালফ নিউজ জানিয়েছে, কর্তৃপক্ষ জনগণকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির যে কোনো সন্দেহজনক তথ্য তাদের নির্ধারিত মাধ্যমে জানাতে আহ্বান জানিয়েছে। এ জন্য টোল-ফ্রি নম্বর ৯৮০ অথবা নাজাহা’র ওয়েবসাইট ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X