কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১০:০৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

গাড়ি-বাড়ি নেই আখতারের, নগদ আছে যত টাকা

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার বিবরণ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

আখতার হোসেনের হলফনামার তথ্যে উঠে এসেছে, তার হাতে নগদ রয়েছে ১৩ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স এল.এল.এম) ডিগ্রির কথা উল্লেখ করেছেন। পেশা হিসেবে আখতার হোসেন ‘শিক্ষানবিশ আইনজীবী’ এবং স্ত্রীকে ‘গৃহিণী’ উল্লেখ করেছেন।

হলফনামা অনুযায়ী, আখতার হোসেনের হাতে নগদ অর্থ রয়েছে ১৩ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমা রাখা অর্থের পরিমাণ ২ লাখ ৯৯ হাজার ৪২৬ টাকা ৪৫ পয়সা। তার নামে ১৮ শতক জমি রয়েছে। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ২৩ হাজার টাকা। এ ছাড়া উত্তরাধিকার সূত্র হিসেবে পেয়েছেন ১০০ শতক জমি পেয়েছেন। ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে ১ লাখ ৮০ হাজার ও চাকরি থেকে তার আয় দেখানো হয়েছে ২ লাখ ৪০ হাজার এবং কৃষি খাত থেকে আয় দেখানো হয়েছে ৮৫ হাজার টাকা।

হলফনামায় আরও উল্লেখ করা হয়, আখতার হোসেনের নামে দুই মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা ও গয়নার মূল্য দেখানো হয়েছে ৭ লাখ টাকা।

হলফনামা অনুযায়ী, তার কোনো আগ্নেয়াস্ত্র ও তার মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। তার স্ত্রীর নগদ টাকা রয়েছে ৪ লাখ এবং ১০ লাখ টাকার গহনা রয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে আখতার হোসেনের মোট আয় দেখিয়েছেন ৫ লাখ ৫ হাজার টাকা।

আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ১৪ লাখ ৩৫ হাজার ৭০০ টাকা। এর বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ১০ হাজার ৫০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১০

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১১

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১২

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৩

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৪

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৫

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৬

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৭

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৮

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৯

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

২০
X