রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৫ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি : কালবেলা

ঘন কুয়াশার কারণে প্রায় টানা সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত আড়াইটা থেকে নদীতে দৃশ্যমানতা কমে যাওয়ায় কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখে। এতে উভয় ঘাটে শত শত যানবাহন আটকে পড়ে। ফলে যাত্রী ও চালকদের ভোগান্তি চরমে ওঠে।

তবে শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ১৪টি ফেরি দিয়ে পুনরায় পারাপার শুরু হয়।

এদিকে মধ্যরাত থকে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকলেও ঘনকুয়াশার মধ্যে ঝুঁকি নিয়ে অবৈধভাবে ইঞ্জিনচালিত ট্রলারে যাত্রী পারাপার করতে দেখা গেছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপু থেকে বুবলী : সন্তান প্রসঙ্গে কেন বারবার একই চিত্র?

স্বরাষ্ট্রমন্ত্রী, সংসদ ও পুলিশের প্রতিক্রিয়ায় টিআইবির ব্যাখ্যা

পুকুরে মিলল মাদ্রাসাছাত্রের লাশ

১৯৭১ : একটি গ্রামের গল্প

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

১০

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

১১

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

১২

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

১৩

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১৪

সন্তানসহ জীবন বিসর্জন দিলেন মা

১৫

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১৬

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৭

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৮

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৯

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X