কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৯:০০ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৯:০১ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিক পিন্টু-তুহিনের বিরুদ্ধে পরোয়ানায় ডিআরইউর উদ্বেগ

সাংবাদিক পিন্টু-তুহিনের বিরুদ্ধে পরোয়ানায় ডিআরইউর উদ্বেগ

সংবাদ প্রকাশের জেরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্থায়ী সদস্য ও দৈনিক বাংলার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও পত্রিকাটির বিশেষ প্রতিনিধি আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ডিআরইউ।

কক্সবাজারের একটি আদালতে শফিউল্লাহ শফি নামের এক ব্যক্তির দায়ের করা মানহানি মামলায় রোববার এ পরোয়ানা জারি করা হয়।

সোমবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ উদ্বেগ প্রকাশ করেন। ডিআরইউ নেতারা বলেন, সংবাদ প্রকাশের জেরে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান ডিআরইউ নেতারা।

এ বিষয়ে শরিফুজ্জামান পিন্টু বলেন, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা কোনো সমন পাইনি। সমন পেলে অবশ্যই হাজিরা দিতাম।

সরকারের বিভিন্ন সংস্থার করা ইয়াবা পাচারকারীদের নতুন খসড়া তালিকার ওপর ভিত্তি করে গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকায় ‘ইয়াবা পাচারকারীর নতুন তালিকায় বদির কেউ নেই’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সরকারের বেশ কয়েকটি সংস্থা ইয়াবা পাচারকারী ২৫৫ জনের যে তালিকা করেছে তাতে ৩ নম্বরে আছেন মামলার বাদী শফিউল্লাহ শফির নাম।

সংবাদ প্রকাশের জেরে ১০০ কোটি টাকার মানহানির অভিযোগ এনে গত ৯ ডিসেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শফিউল্লাহ শফি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X