কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ মে ২০২৫, ১২:৩৪ পিএম
আপডেট : ১৭ মে ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

সারা দেশে কখন, কোথায় হবে বজ্রবৃষ্টি জানালেন আবহাওয়াবিদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সারা দেশে বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (১৭ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, আজ শনিবার (১৭ মে) সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে খুলনা ছাড়া অন্য ৭ বিভাগের বিভিন্ন জেলার ওপরে দিনের বিভিন্ন সময়ে বজ্রবৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে তীব্র বজ্রপাত ও মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লিখেন, বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি নিম্নলিখিত জেলাগুলোর ওপরে:

রংপুর বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রংপুর বিভাগের প্রত্যেকটি জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, নওগাঁ, বগুড়া জেলার ওপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

তিনি আরও লিখেন, ময়মনসিংহ বিভাগে সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সেই সঙ্গে ঢাকা বিভাগে দুপুর ২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জ জেলার ওপর দিয়ে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা দেখা যাচ্ছে।

এদিকে সিলেট বিভাগে দুপুর ১২টার পর থেকে বিকেল ৬টার মধ্যে সিলেট বিভাগের সব জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।

মোস্তফা কামাল পলাশ লিখেন, চট্টগ্রাম বিভাগের উত্তর চট্টগ্রাম, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার বিভিন্ন উপজেলার ওপর দিয়ে বজ্রপাতসহ বৃষ্টি অতিক্রম করছে। আজ সকাল ১০টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, বান্দরবন, ও কক্সবাজার জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগে পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার ওপরে বজ্রপাতসহ বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সকাল ১১টার পর থেকে বিকেল ৬টার মধ্যে।

আবহাওয়াবিদ আরও লিখেন, খুলনা বিভাগে দুপুর ২টার আগে খুলনা বিভাগের জেলাগুলোর ওপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ২টার পর থেকে রাত ১০টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার ওপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১০

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১১

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১২

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৩

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১৪

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৫

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৬

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৭

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৮

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

২০
X