বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০২:২৪ এএম
আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৭:৩৬ এএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবিতে ছাত্রলীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

পবিপ্রবিতে ছাত্রলীগের ৯ নেতাকর্মী বহিষ্কার

দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ছাত্রলীগের নয় নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার দুপুরে পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।

এতে বলা হয়—ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজে জড়িত থাকায় পবিপ্রবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আল-ফাহাদ, সাবেক উপবিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শেরেবাংলা হল-২ এর খন্দকার সাজিন হক, ছাত্রলীগ কর্মী এম কেরামত আলী হলের হাবিবুর রহমান লাজুক, রোমান লিন্টু, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের রাজু আহমেদ, শেরেবাংলা-২ হলের সাব্বির আহমেদ, বাবুগঞ্জ ক্যাম্পাসের ফাহিম ফয়সাল ফাহাদ, ইমরান হুসাইন মোল্লাসহ ইমরান হোসেন তন্ময়কে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে বহিষ্কৃত নেতারা জানান, আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত আছি। তবে আমাদের ওপর যে অভিযোগ এনে বহিষ্কার করা হয়েছে তার সঙ্গে আমরা জড়িত নই এবং সাঈদীর মৃত্যুতে কোনো ধরনের ফেসবুক পোস্ট করিনি।

পবিপ্রবি ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম সাগর জানান, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্ট দেওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাবর সুপারিশ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X