কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৩, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র

রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। ছবি : কালবেলা
রাজশাহীতে উদ্বোধনের অপেক্ষায় নবনির্মিত বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। ছবি : কালবেলা

কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরের আওতাধীন কারা স্টাফদের ডিজিটাল প্রযুক্তি সম্পন্ন স্মার্ট কারা প্রশাসন গড়ে তোলার উদ্দেশ্য রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। নবনির্মিত কারা প্রশিক্ষণ কেন্দ্রটি আগামী সেপ্টেম্বর মাসের যেকোনো সময় উদ্বোধন করার কথা রয়েছে।

সূত্র মতে, ‘রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ’ এ মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে গড়ে উঠেছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিজিটাল পদ্ধতিতে প্রশিক্ষণের জন্য সারা দেশের ৬৮টি কারাগার নিয়োজিত কারা কর্মকর্তা, কর্মচারী স্টাফদের প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষিত কারা প্রশাসন গড়ে তোলার জন্য সরকার প্রায় ৯৪ কোটি ব্যয় রাজশাহী বিভাগ বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে। যেখানে কারারক্ষী, প্রধান কারারক্ষী, ডেপুটি জেলার, জেলারসহ সকল কারা স্টাফদের প্রযুক্তি নির্ভর স্মার্ট প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল কালবেলাকে প্রতিবেদককে বলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণ করা হয়েছে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র। বর্তমানে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্রটির ফিনিশিং কাজ শেষ পর্যায়ে। সরকারিভাবে প্রতিষ্ঠানটির নামকরণ নির্ধারণের পর আগামী সেপ্টেম্বর মাসের যে কোন সময় উদ্বোধনের চেষ্টা চলছে।

বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনের ব্যাপারে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক বলেন, কারাগারকে আধুনিকও সত্যিকারের সংশোধনাগারে পরিণত করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সংস্কার কাজের অংশ হিসেবে রাজশাহীতে বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময়সূচি অনুযায়ী আগামী মাসে উদ্বোধনের জন্য সময় চাওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কারা অধিদপ্তরের অধীন বাংলাদেশ কারা প্রশিক্ষণ কেন্দ্রটি কারা স্টাফদের সার্বিক নিরাপত্তা বিধান, সুশৃঙ্খল আচরণ, বন্দীদের প্রতি মানবিক আচরণ, সৌজন্যবোধও প্রযোজ্য বিধি-বিধান সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে। মৌলিক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক কারা প্রশাসনিক গড়ে তোলাই এর অন্যতম উদ্দেশ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১০

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১১

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১২

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৩

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৪

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৫

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৬

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৭

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৮

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৯

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

২০
X