কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ০৬:৩৩ পিএম
আপডেট : ২৭ মে ২০২৫, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সরকারের অবস্থান স্পষ্ট করে চাকরিজীবীদের প্রেস সচিবের বার্তা

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।

মঙ্গলবার (২৭ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতেই পারেন। কিন্তু আমরা আশা করব, প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মাতারবাড়ী ও মহেশখালীকে নিউ সিঙ্গাপুরে রূপান্তরিত করতে চান বলে জানিয়েছেন তার প্রেসসচিব। মহেশখালী ও মাতারবাড়ী প্রকল্পে বিশ্ববিখ্যাত পেট্রোনাস কোম্পানি এলএমজি করার আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর অনুমোদনের প্রতিবাদে কয়েকদিন ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা বিক্ষোভ করেছেন। তারা আজও সচিবালয়ে বিক্ষোভ করেন তারা।

এর প্রেক্ষিতে সচিবালয়ে কর্মচারীদের লাগাতার আন্দোলনের মধ্যে সকালে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ বেশ কয়েকজন সচিবকে নিয়ে জরুরি সভা করেন। ওই সভায় সরকারি চাকরি অধ্যাদেশ পর্যালোচনায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। সভা থেকেই কর্মচারী নেতাদের সঙ্গে কথা বলতে ভূমি সচিবকে দায়িত্ব দেওয়া হয়।

পরে সচিবালয়ে বিকেল পৌনে ৩টায় ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্দোলনরত কর্মচারী নেতাদের সঙ্গে বৈঠকে বসেন কয়েকজন সচিব। ভূমি সচিব এএসএম সালেহ আহমেদের সভাপতিত্বে এ বৈঠকে অংশ নেন আরও পাঁচজন সচিব।

বৈঠকের পর আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারী একদিনের জন্য কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X