কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পোস্টাল ব্যালট বিতরণ কবে থেকে, জানালেন প্রেস সচিব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন প্রেস সচিব শফিকুল আলম। ছবি : সংগৃহীত

আগামী ২১ জানুয়ারি দেশের অভ্যন্তরে পোস্টাল ব্যালট বিতরণ শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শফিকুল আলম বলেন, ‘পোস্টাল ব্যালট রেজিস্ট্রেশনে ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন তালিকাভুক্ত হয়েছেন। দেশে ৭ লাখ ৬১ হাজার ২৪০ জন ও প্রবাসী ৭ লাখ ৮২ হাজার ৫৪২।’

তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার থেকে সপ্তাহে ৩ দিন ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করা হবে। সপ্তাহে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার ব্রিফিংয়ে নির্বাচন নিয়ে প্রস্তুতির সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা নিয়ে আপডেট জানানো হবে।’

নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। সিসিটিভি ক্যামেরাসহ বিভিন্ন প্রশিক্ষণও চলছে। প্রত্যেকটি জেলা-উপজেলায় মনিটরিং ব্যবস্থা থাকবে। এ ছাড়া পুলিশ, আনসার, কোস্টগার্ডের ট্রেনিংসহ জানুয়ারির মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হবে।’

তিনি আরও বলেন, ‘গণভোট এবং নির্বাচন বিষয়ে সচেতনতা বাড়াতে আলেম সমাজের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজ ৫০০ আলেমের সঙ্গে ঘরোয়া বৈঠক করেছেন। গণভোট নিয়ে সাড়া পেয়েছেন তাদের থেকে। মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহও উপস্থিত ছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আব্দুল হাদীর জন্মদিনে আজ প্রচার হবে বিশেষ প্রামাণ্যচিত্র

২০২৭ সালের হজের প্রাক-নিবন্ধন শুরু, আবেদন শেষ কবে

‘এক ছাতার নিচে মিলবে সাভারের সব ভূমিসেবা’

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৬০০ কেজি আম পাঠাল বাংলাদেশ

প্রশাসনের নিষেধাজ্ঞার পরও ইজারাবিহীন বাজারে চাঁদা আদায়ের অভিযোগ 

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ

নামাজরত মাকে কুপিয়ে হত্যা: ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

সা ক্ষা ৎ কা র / গাইবান্ধার ঘটনায় উসকানি ও গভীর ষড়যন্ত্রের গন্ধ আছে : ইসলামী আন্দোলন মহাসচিব

পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ? চিকিৎসা বিজ্ঞান কী বলে?

নতুন ৩ উপজেলা ও এক থানার অনুমোদন

১০

ঢাবির নারী শিক্ষার্থীদের বড় সুখবর দিলেন ডাকসু ভিপি

১১

পূর্বাচলকে ঢাকায় যুক্ত করার সিদ্ধান্ত, নিকার সভায় অনুমোদন

১২

সংগীতাঙ্গন মাতানো মুগ্ধ এখন ‘নির্বাহী ম্যাজিস্ট্রেট’ হওয়ার অপেক্ষায়

১৩

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বকাপের আয়োজক দেশ

১৪

বিশ্বকাপের আয়োজক দেশে নৌকা ডুবি, ৬ জনের মৃত্যুর শঙ্কা

১৫

পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৬

সিলেটে হামে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৪

১৭

সীমান্তে পিলারের পাশে পড়ে ছিল নারীর মরদেহ

১৮

বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল কুশল, পথে বাসচাপায় প্রাণ গেল

১৯

বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: ১১ বছর পর প্রধান আসামির যাবজ্জীবন

২০
X