কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ০৮:১৭ পিএম
আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

যেসব দেশে কর্মী পাঠানো হবে, জানালেন আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

বিভিন্ন দেশে কর্মী চাহিদা তৈরি হয়েছে জানিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর বাইরের অনেক দেশে কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সেই সুযোগ সৃষ্টি হয়েছে।’

তিনি আরও বলেন, জাপান থেকে এক লাখ শ্রমিক নেওয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেশিয়ায় গিয়েছিলাম, বলেছি সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল, তাদের নিয়মিত নেবে, এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে।

শনিবার (৩১ মে) বিকালে টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), কালিহাতী, নাগরপুর টিটিসির এসএসসি পরিক্ষার্থীদের দক্ষতা কোর্সের উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, টাঙ্গাইলে যে স্কিল ট্রেড চালু করা হলো, তা দেশের ইতিহাসে প্রথম। এই স্কিল যদি শিক্ষার্থীরা শিখতে পারে, তাহলে তারা প্রবাসে গিয়ে ভালো মানের কাজ করতে পারবে।

এসএসসি শেষে পরীক্ষার্থীরা প্রশিক্ষণ পাবে জানিয়ে তিনি বলেন, এই প্রোগ্রামের আওতায় ছয় হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। টাঙ্গাইল থেকেই এই প্রোগ্রাম শুরু হবে। আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। ক্রমেই এই দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যৎ বিদেশে ভালো হবে না। এটি প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি করলাম।

আসিফ নজরুল বলেন, এসএসসি পরীক্ষার ছয় মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিকসসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে।

বর্তমান সরকার প্রবাসীদের জন্য অনেক সুবিধা চালু করেছে জানিয়ে আসিফ নজরুল বলেন, ঋণ দেওয়ার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে সহজ করে দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১০

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১১

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১২

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৩

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৪

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৫

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৬

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৭

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৮

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

১৯

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

২০
X